Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অসুস্থ ভারতী সিং, ফুল বডি চেকআপের আগে কেঁদে বললেন, 'খুব ভয় পাচ্ছি'

নিজের ইউটিউব ভ্লগে ভারতী বলেন, “হর্ষ (স্বামী) আমার রক্ত পরীক্ষার ব্যবস্থা করেছে। কয়েকদিন ধরে শরীরটা ভাল লাগছে না। ভীষণ দুর্বলতা হচ্ছে। এসব নিয়ে খুব ভয় পাচ্ছি। সকাল থেকে রক্ত পরীক্ষার চিন্তায় কেঁদেই ফেলেছি।”

অসুস্থ ভারতী সিং, ফুল বডি চেকআপের আগে কেঁদে বললেন, 'খুব ভয় পাচ্ছি'

ভারতী সিং

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 29 May 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশনের জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং শুধু হাসির খোরাক নন, নিজেই এক অনুপ্রেরণা। ‘কমেডি সার্কাস’ থেকে ‘লাফটার শেফ’—দর্শককে বিনোদন দিতে কোনওদিন ক্লান্ত হননি তিনি। অথচ এবার তাঁর মুখেই ধরা পড়ল উদ্বেগের সুর। জানালেন, শরীর ভাল নেই। ব্যাঙ্কক থেকে ফিরে বেশ কিছুদিন ধরেই প্রচণ্ড দুর্বলতা অনুভব করছেন, আর সেই কারণেই করাতে হচ্ছে ফুল বডি চেকআপ।

নিজের ইউটিউব ভ্লগে ভারতী বলেন, “হর্ষ (স্বামী) আমার রক্ত পরীক্ষার ব্যবস্থা করেছে। কয়েকদিন ধরে শরীরটা ভাল লাগছে না। ভীষণ দুর্বলতা হচ্ছে। এসব নিয়ে খুব ভয় পাচ্ছি। সকাল থেকে রক্ত পরীক্ষার চিন্তায় কেঁদেই ফেলেছি।”

যদিও এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তিনি কী সমস্যায় ভুগছেন। তবে ভারতীর কথায় স্পষ্ট, এবার তিনি বেশ আতঙ্কিত। এমনকি বলেন, “আমরা কেউ জানি না, শরীরের ভিতরে কী ঘটছে। প্রতিদিন কিছু না কিছু ঘটছে চারপাশে। তাই সকলকে বলব—দয়া করে নিজের শরীরের যত্ন নিন, জীবনযাত্রা বদলান।”

ভারতী আগেও নিজের শক্তি ও দায়বদ্ধতার নজির রেখেছেন। আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও টেলিভিশনের পর্দায় কাজ চালিয়ে গিয়েছেন। কাজের প্রতি তাঁর এই নিষ্ঠা বলিউডে প্রশংসিত হয়েছে বারবার। এখন তিনি ব্যস্ত রয়েছেন ‘লাফটার শেফ সিজন ২’-এর শুটিংয়ে। অসুস্থ অবস্থাতেও দর্শকদের হাসির রসদ জুগিয়ে চলেছেন তিনি।

ভারতীর আর্থিক অবস্থাও যথেষ্ট মজবুত। সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, তাঁর আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৩ কোটি টাকা। মাসে প্রায় ২৫ লক্ষ টাকা আয় করেন তিনি, আর বছরে আয় প্রায় ৩ কোটি টাকা। রয়েছে নিজস্ব বাড়ি ও গাড়ি। স্বামী হর্ষ লিম্বাচিয়া ও তাঁদের পুত্র গোলাকে নিয়ে ভারতী গড়ে তুলেছেন এক সুখের সংসার।


```