Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেপ্টেম্বরে মুক্তি পাবে 'দে কল হিম ওজি', হঠাৎই ডেঙ্গি আক্রান্ত ইমরান, বন্ধ শুটিং

পবন কল্যাণের আগামী তেলুগু অ্যাকশন ফিল্ম ‘দে কল হিম ওজি’ ঘিরে ইতিমধ্যেই দর্শকের আগ্রহ তুঙ্গে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি।

সেপ্টেম্বরে মুক্তি পাবে 'দে কল হিম ওজি', হঠাৎই ডেঙ্গি আক্রান্ত ইমরান, বন্ধ শুটিং

ইমরান হাশমি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 29 May 2025 16:49

দ্য ওয়াল ব্যুরো: পবন কল্যাণের আগামী তেলুগু অ্যাকশন ফিল্ম ‘দে কল হিম ওজি’ ঘিরে ইতিমধ্যেই দর্শকের আগ্রহ তুঙ্গে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তবে সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় তাঁকে আপাতত শুটিং থেকে বিরতি নিতে হয়েছে। ফলে সাময়িকভাবে থমকে গেল ছবির শ্যুটিং।

বলিউড হাঙ্গামা-র প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ে শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন ইমরান। এরপর ডাক্তারের পরামর্শে পরীক্ষার মাধ্যমে জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি আগামী কয়েকদিন। জানা গেছে, বিষয়টি প্রযোজক ও টিমের সঙ্গে ভাগ করে নিয়েছেন ইমরান নিজেই। তাঁর স্বাস্থ্যসুরক্ষার কথা মাথায় রেখে ছবির নির্মাতারা শুটিং আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

‘সাহো’ খ্যাত পরিচালক সুজিতের পরিচালনায় তৈরি হচ্ছে ‘ওজি’, যার কেন্দ্রে এক রহস্যময় গ্যাংস্টার—যিনি বছরখানেক নিখোঁজ থাকার পর হঠাৎ ফিরে আসেন প্রতিশোধের নেশায়। ছবির কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন পবন কল্যাণ, আর এই ছবির হাত ধরেই তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করতে চলেছেন ইমরান হাশমি। ছবিতে তিনি এক খলনায়কের চরিত্রে অভিনয় করছেন।

ছবিতে আরও রয়েছেন প্রিয়াঙ্কা মোহন, অর্জুন দাস, প্রকাশ রাজ, সুলেখা সুধাকর এবং শ্রিয়া রেড্ডির মতো পরিচিত মুখ। যদি সবকিছু পরিকল্পনামতো চলে, তবে আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘ওজি’।


```