Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

'জন আমার সামনে জামা-কাপড় খুলতেই...', খোলা পিঠে কী এমন দেখেছিলেন চিত্রাঙ্গদা?

মবিংয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন চিত্রাঙ্গদা সিং।

'জন আমার সামনে জামা-কাপড় খুলতেই...', খোলা পিঠে কী এমন দেখেছিলেন চিত্রাঙ্গদা?

চিত্রাঙ্গদা সিং, জন আব্রাহাম

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 January 2026 18:48

দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক কালে একের পর এক তারকা ‘মবিং’-এর ঘটনার জেরে নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিনেত্রী নিধি আগরওয়াল থেকে শুরু করে সামান্থা রুথ প্রভু একাধিক জনপ্রিয় তারকাকে জনসমুদ্রের চাপে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এবার সেই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। জন আব্রাহামের সঙ্গে তাঁর একটি পুরনো ঘটনার কথাও তুলে ধরেছেন তিনি।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা বলেন, ভিড় সামলানো এবং তারকাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিধি আগারওয়ালের মবিংয়ের ভিডিও দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলেই জানান। চিত্রাঙ্গদার কথায়, “নিধির সেই ভিডিওগুলো দেখে খুব ভয় পেয়েছিলাম। যাঁরা তাঁদের ম্যানেজ করছেন, তাঁদের দায়িত্বই হওয়া উচিত নিরাপত্তা নিশ্চিত করা। ওদের এমন পরিস্থিতির মধ্যে কীভাবে ছেড়ে দেওয়া হল, সেটাই আমার মাথায় আসছিল।”

এর পরেই তিনি স্মৃতিচারণা করেন জন আব্রাহামের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার। চিত্রাঙ্গদা জানান, বহু বছর আগে তাঁদের ছবি I, Me Aur Main–এর প্রচারে তাঁরা দিল্লির একটি কলেজে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ভিড় হঠাৎই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই মুহূর্তে জন আব্রাহাম তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন। চিত্রাঙ্গদার ভাষায়, “জন আমাকে সঙ্গে করে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে আমার পিছনে ছিল। গাড়িতে উঠে দেখি, ওর পুরো পিঠ জুড়ে আঁচড়ের দাগ। আর আমার কিছুই হয়নি, কারণ কলেজে তখন প্রচুর মহিলা ছিল।”

তিনি আরও বলেন, “ও আমাকে বাঁচাতে গিয়ে নিজেই আঘাত পেল। তখন বুঝলাম, এমন পরিস্থিতি শুধু মহিলাদের ক্ষেত্রেই নয়, পুরুষ অভিনেতারাও এর শিকার হন।”

নিজের আরও কিছু অভিজ্ঞতার কথাও তুলে ধরেন চিত্রাঙ্গদা। দহি হান্ডি অনুষ্ঠানে একাধিকবার তাঁর গাড়িতে ভিড় হুড়োহুড়ি করে আঘাত করেছে বলে জানান তিনি। অভিনেত্রীর কথায়, তারকাদের কাছে হঠাৎ করে অতিরিক্ত কাছাকাছি চলে আসার সুযোগ পেলে ভিড় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে।

চিত্রাঙ্গদার এই মন্তব্য এসেছে সাম্প্রতিক একাধিক আলোচিত ঘটনার প্রেক্ষিতে। প্রভাস অভিনীত দ্য রাজা সাব ছবির ঘোষণার পর থেকেই আলোচনায়। গত বছর হায়দরাবাদে ছবির গান ‘সহানা সহানা’ প্রকাশের অনুষ্ঠানে নিধি আগরওয়াল ভিড়ের চাপে পড়েন। লুলু মলে অনুষ্ঠান শেষে বেরোনোর সময় অনিয়ন্ত্রিত ভিড় তাঁকে ঘিরে ধরে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বলয় ভেঙে অনুরাগীরা সেলফি তুলতে ছুটে আসেন। আতঙ্কিত নিধি কোনওমতে ওড়না আঁকড়ে ধরে গাড়ির দিকে এগোনোর চেষ্টা করেন।

একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সামান্থা রুথ প্রভুও। জুবিলি হিলসে একটি শাড়ির শোরুম উদ্বোধনে গিয়ে তাঁর উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই বিপুল ভিড় জমে যায়। পুলিশ ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও মানবপ্রাচীর ভেঙে অনেকে তাঁর কাছে পৌঁছে যান। ভিডিওতে দেখা যায়, সেলফির জন্য ধাক্কাধাক্কির মধ্যেই সামান্থাকে গাড়ির দিকে এগিয়ে নিয়ে যেতে হয় নিরাপত্তাকর্মীদের।
 


```