Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

২৯ বছর পর ফিরে এসেই বাজিমাত! প্রথম দিনেই ‘ধুরন্ধর’-কে ছাপিয়ে বক্স অফিসে ঝড় তুলল ‘বর্ডার ২’

২৩ জানুয়ারি মুক্তি পেয়েই বক্স অফিসে ঝড় তুলল সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘বর্ডার ২’। প্রথম দিনের আয়েই পিছনে ফেলল ‘ধুরন্ধর’।

২৯ বছর পর ফিরে এসেই বাজিমাত! প্রথম দিনেই ‘ধুরন্ধর’-কে ছাপিয়ে বক্স অফিসে ঝড় তুলল ‘বর্ডার ২’

‘বর্ডার ২’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 January 2026 13:57

দ্য ওয়াল ব্যুরো: সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও অহান শেট্টিকে একসঙ্গে নিয়ে তৈরি অনুরাগ সিং পরিচালিত ছবি ‘বর্ডার ২’ (Border 2) মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে (Border 2 box office collection) ছাপ ফেলেছে। ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই বহু প্রতীক্ষিত সিক্যুয়েলটি দর্শকদের মন জয় করার পাশাপাশি প্রথম দিনের আয়ের নিরিখেও বেশ কয়েকটি বড় ছবিকে পিছনে ফেলেছে।

প্রায় ২৯ বছর পর মুক্তি পাওয়া ‘বর্ডার’-এর এই সিক্যুয়েল প্রথম দিনেই ছাপিয়ে গিয়েছে আদিত্য ধর পরিচালিত সাম্প্রতিক হিট ছবি ‘ধুরন্ধর’-কে। যদিও প্রথম দিনের আয়ের দিক থেকে সানি দেওলের এই ছবি এখনও পিছিয়েই রয়েছে ‘গদর ২’, ভিকি কৌশলের ‘ছাওয়া’ এবং শাহরুখ খানের ‘পাঠান’-এর থেকে।

প্রায় ২৭৫ কোটি টাকা বাজেটে নির্মিত ‘বর্ডার ২’-এ সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন সানি দেওল। খবর অনুযায়ী, তাঁর পারিশ্রমিক প্রায় ৫০ কোটি টাকা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুক্তি পাওয়ায় ছবিটির ব্যবসায়িক সম্ভাবনাও শুরু থেকেই বেশি ছিল বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকেরা। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে তৈরি এই ছবিটি অগ্রিম বুকিং থেকেই প্রায় ১২.৫০ কোটি টাকা আয় করে নেয়। মুক্তির পর প্রথম দিনেই দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলতে পেরেছে ছবিটি।

প্রজাতন্ত্র দিবসে মুক্তিপ্রাপ্ত সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় ‘বর্ডার ২’ এখন দ্বিতীয় স্থানে রয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে শাহরুখ খানের ‘পাঠান’, যার প্রথম দিনের আয় ছিল ৫৫ কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা ‘বর্ডার ২’ আয় করেছে ৩০ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে ‘ফাইটার’ (২২.৫০ কোটি), চতুর্থ ‘অগ্নিপথ’ (২২.৮০ কোটি), পঞ্চম স্থানে ‘রইস’, যার আয় ছিল ২০.৪০ কোটি টাকা, আর ষষ্ঠ স্থানে ‘পদ্মাবত’ (১৯ কোটি)। 

উল্লেখযোগ্যভাবে, ‘বর্ডার ২’-এর প্রথম দিনের আয় রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-কে ছাপিয়ে গিয়েছে। আদিত্য ধর পরিচালিত সেই ছবি প্রথম দিনে প্রায় ২৮ কোটি টাকা আয় করলেও, সানি দেওলের এই দেশপ্রেমমূলক ছবি তা থেকে প্রায় দুই কোটি টাকা বেশি আয় করেছে।


```