Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পাপারাৎজিকে ডেকে আনা, আবার দোষারোপ—বলিউড কি নিজেই নিজের ফাঁদে?

বলিউডের আলো-আঁধারির দুনিয়ায় পাপারাৎজি সংস্কৃতি নিয়ে নিত্য নতুন বিতর্ক যেন থামছেই না। সাম্প্রতিক সময়ে যা আরও উসকে দিয়েছে হার্দিক পান্ডিয়ার ক্ষোভ—নিজের প্রেমিকার অনুপযুক্ত ছবি তোলার অভিযোগে তিনি সরাসরি আক্রমণ করেন পাপদের। 

পাপারাৎজিকে ডেকে আনা, আবার দোষারোপ—বলিউড কি নিজেই নিজের ফাঁদে?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 12 December 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের আলো-আঁধারির দুনিয়ায় পাপারাৎজি সংস্কৃতি নিয়ে নিত্য নতুন বিতর্ক যেন থামছেই না। সাম্প্রতিক সময়ে যা আরও উসকে দিয়েছে হার্দিক পান্ডিয়ার ক্ষোভ—নিজের প্রেমিকার অনুপযুক্ত ছবি তোলার অভিযোগে তিনি সরাসরি আক্রমণ করেন পাপদের। অন্যদিকে, অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের মন্তব্য চড়িয়ে দেয় উত্তাপ। তাঁর কটাক্ষ—নোংরা ড্রেন পাইপের মতো প্যান্ট পরে, হাতে মোবাইল নিয়ে চলা কিছু মানুষ নাকি ভাবেন তারকাদের ছবি তোলার অধিকার তাদেরই জন্মগত।

ঠিক এই পরিস্থিতিতেই শিল্পী হুমা কুরেশির বক্তব্য আলোড়ন তোলে অন্য কারণে। তিনি জানান, পাপারাৎজিরা বলিউড ইকোসিস্টেমেরই একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং তারকারা চাইলে তাঁদের সঙ্গে সহজ সম্পর্ক তৈরি করা খুবই সম্ভব। হুমার মতে, তারকারা নিজেরাই বিভিন্ন সময়ে সিনেমার প্রচারে বা ব্যক্তিগত জীবনের কিছু দিক প্রকাশ্যে আনতে পাপদের ব্যবহার করেন। তাঁর ভাষায়—প্রিমিয়ারের মতো অনুষ্ঠানে আমরাই তাঁদের ডাক পাঠাই। কোথাও আমাদের স্পটেড হতে হলে আমরা নিজেরাই তাঁদের খবর দিই। তাই দোষটা পুরোটা ওঁদের ঘাড়ে চাপানো ঠিক নয়। দীর্ঘ দশ–বারো বছরের কেরিয়ারে তিনি সবসময় পাপদের সঙ্গে সৌহার্দ্য বজায় রেখেছেন। এমনকি, কখনও যদি তিনি নিজে ঠিকঠাক অবস্থায় না থাকেন, অনুরোধ করলেই ক্যামেরা নামিয়ে নেন—এমনটাই দাবি অভিনেত্রীর।

শুধু হুমা নন, প্রিয়ামণিও স্পষ্ট জানিয়েছেন, বলিউডের বহু তারকাই প্রচারের স্বার্থে বিমানবন্দর থেকে ক্যাফে—সব জায়গায় পাপদের ডাকেন, এমনকি তাদের পারিশ্রমিক পর্যন্ত দেওয়া হয়। এ কারণে নেটিজেনদের একাংশ সোজাসাপ্টা প্রশ্ন তুলেছেন—যাঁরা নিজেরাই টাকা দিয়ে ক্যামেরা ডাকেন, তাঁদেরই আবার বিরক্ত হলে পাপাদের দোষারোপ করা কি নিছক ভণ্ডামি নয়?

এর আগেই আরেক নতুন মন্তব্য নিয়ে হইচই পড়েছিল। হিন্দি সিনেমার ইমেজ-বিল্ডিংকে যিনি ‘পারসেপশন গেম’ বলে ব্যাখ্যা করেন, লেখিকা ও সোশ্যালাইট শোভা দে, বিষয়টি নিয়ে আরও কড়া ভাষায় বলেন।

তিনি দাবি করেন—এয়ারপোর্টে পাপারাৎজিরা এমনিই থাকেন না; তারকাদের ম্যানেজারের স্পিড ডায়ালে থাকেন তারা। পুরনো দিনের অভিনেতারা ছিলেন অনেক সহজসাধ্য, তখন তারকাদের কাছে পৌঁছনো যেত সেক্রেটারির মাধ্যমে। এখন পুরো ব্যবস্থাই কর্পোরেট স্টাইলে, হলিউডের ইমেজ-পজিশনিং মডেল অনুকরণ করে। ব্র্যান্ড, স্টাইলিস্ট, সাজগোজ—সবই এক বিশাল বাণিজ্যচক্র, যেখানে এয়ারপোর্ট লুক হয়ে উঠেছে সবার আগে আলোচনার বিষয়। শোভার তীক্ষ্ণ মন্তব্য—এয়ারপোর্টে ছবি না উঠলে আজকের দুনিয়ায় আপনি নাকি কেউই নন।

সবশেষে আরও বিস্ফোরক দাবি করেন তিনি—অনেক তরুণ-তারকা নাকি কোনও ফ্লাইটই ধরেন না। সাজগোজ করে উবারে চেপে যান এয়ারপোর্টের গেটে, সঙ্গে থাকে ট্রলি ব্যাগ। তারপর নিজেদের স্টাফদের দিয়ে ছবি তোলান এবং সেই ছবিই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে। যেন অভিনয় শুধু পর্দায় নয়, বাস্তবেও।

এত আলোচনা, এত অভিযোগের পর প্রশ্নটা এখন আরও তীক্ষ্ণ হয়ে দাঁড়ায়—পাপারাৎজির দৌড় কি সত্যিই তারকাদের দোষে এত দূর পর্যন্ত ছড়িয়েছে, নাকি তারকারাই গোপনে সেই আগুনে ঘি ঢালছেন? সত্যিটা কি আমাদের চোখের সামনে, নাকি ক্যামেরার ফ্ল্যাশেই সব আড়াল হয়ে যাচ্ছে?


```