Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘এই তো সেদিন, ওঁকে জড়িয়ে ধরলাম’, আসরানির চলে যাওয়া মেনে নিতে পারছেন না অক্ষয়

বলিউডের অগণিত তারকা ও সহ-অভিনেতা তাঁকে আজ স্মরণ করছেন গভীর ভালবাসা ও শ্রদ্ধায়। হাসির রাজার প্রয়াণে যেন নিস্তব্ধ হয়েছে ভারতীয় চলচ্চিত্রজগৎ।

‘এই তো সেদিন, ওঁকে জড়িয়ে ধরলাম’, আসরানির চলে যাওয়া মেনে নিতে পারছেন না অক্ষয়

সহ-অভিনেতার স্মৃতিচারণায় অক্ষয় কুমার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 21 October 2025 00:10

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কিংবদন্তি অভিনেতা আসরানির প্রয়াণে (Bollywood actor Asrani passed away) শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। শোক প্রকাশ করেছেন অক্ষয় কুমারও। একসময় একাধিক হিট কমেডি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দু’জনে (Akshay Kumar coactor Asrani)। সেই দীর্ঘ সহ-অভিনয়ের স্মৃতিচারণা করে অক্ষয় লিখেছেন, “আসরানিজি আর আমি ঠিক গত সপ্তাহেই ‘হাইওয়ান’-এর শুটিংয়ে একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। আজ তিনি নেই— বিশ্বাসই হচ্ছে না (Akshay Kumar remembering Asrani)।”

অক্ষয় তাঁর এক্স পোস্টে লিখেছেন, “আসরানিজির প্রয়াণে বাকরুদ্ধ। তিনি  অসাধারণ মানুষ ছিলেন, অবিশ্বাস্য রকমের কমিক টাইমিং ছিল তাঁর। ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’, ‘দে দনা দান’, ‘ওয়েলকাম’— এই সব ছবিতে একসঙ্গে কাজ করেছি। শেখার ছিল অনেক কিছু। এখনও আমাদের অপ্রকাশিত দুটি ছবি আছে— ‘ভূত বাংলো’ ও ‘হাইওয়ান’। ইন্ডাস্ট্রির জন্য এটা এক অপূরণীয় ক্ষতি। লক্ষ লক্ষ মানুষকে হাসির কারণ হয়ে উঠেছিলেন তিনি। ওম শান্তি, আসরানি স্যার।”

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই ইনস্টাগ্রামে শেষ পোস্টটি করেছিলেন আসরানি। একটি সুন্দর রঙ্গোলির উপর  প্রদীপের ছবি শেয়ার করে লিখেছিলেন, “হ্যাপি দীপাবলি।” অনেকেই লিখছেন— “এটাই ছিল আমাদের প্রিয় আসরানির শেষ হাসি।”

১৯৪১ সালের ১ জানুয়ারি, রাজস্থানের জয়পুরে জন্ম আসরানির। সিন্ধি পরিবারে বড় হয়ে উঠলেও সিনেমার প্রতি টান ছিল ছোটবেলা থেকেই। সেন্ট জেভিয়ার্স ও রাজস্থান কলেজ থেকে পড়াশোনা শেষে ভর্তি হন পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (FTII)। ১৯৬৬ সালে কোর্স শেষ করার পরই শুরু হয় মুম্বইতে তাঁর কঠিন সংগ্রাম। প্রথমে ছোট ছোট চরিত্র, তারপরই ধীরে ধীরে বড় পরিচালকরা— হৃষিকেশ মুখার্জি, গুলজারের মতো ব্যক্তিত্বেরা চিনে নেন তাঁর প্রতিভা।

এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন আসরানি। ‘শোলে’-র জেলারের চরিত্র থেকে শুরু করে ‘হেরা ফেরি’, ‘চুপ কে চুপ কে’ কিংবা ‘আব কি বরস’— প্রতিটি চরিত্রে তিনি ছাপ রেখেছেন নিজের স্বতন্ত্র কমেডি রঙে।

বলিউডের অগণিত তারকা ও সহ-অভিনেতা তাঁকে আজ স্মরণ করছেন গভীর ভালবাসা ও শ্রদ্ধায়। হাসির রাজার প্রয়াণে যেন নিস্তব্ধ হয়েছে ভারতীয় চলচ্চিত্রজগৎ।


```