Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

অভিনেতা অচ্যুতের মৃত্যুতে ভেঙে পড়েছেন আমির থেকে বোমান ইরানি, লিখলেন...

৯১ বছর বয়সে প্রয়াত হলেন থ্রি ইডিয়টস খ্যাত অচ্যুত পোতদার। বলিউড ও মারাঠি সিনেমায় চার দশকের ক্যারিয়ারে ১২৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

অভিনেতা অচ্যুতের মৃত্যুতে ভেঙে পড়েছেন আমির থেকে বোমান ইরানি, লিখলেন...

অচ্যুত পোতদার

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 August 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: বলিউড এবং মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার আর নেই। গত ১৮ অগস্ট থানের জুপিটার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিজুড়ে। বোমান ইরানি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে লিখেছেন, “গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি অচ্যুত পোতদার জিকে। তিনি ছিলেন একজন সত্যিকারের ভদ্রলোক এবং অসাধারণ শিল্পী। তাঁর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা।”

অন্যদিকে আমির খানের প্রোডাকশন হাউসের পক্ষ থেকেও জানানো হয়েছে শোকবার্তা। যেহেতু আমির নিজে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন, তাই সংস্থার তরফ থেকেই বার্তাটি প্রকাশ করা হয়। সেখানে লেখা ছিল, “অচ্যুতজির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এক অনন্য মানুষ ও সহকর্মী। আমরা তাঁকে খুব মিস করব। তাঁর পরিবারকে আন্তরিক সমবেদনা।”

অচ্যুত পোতদারের জীবন ছিল বহু রঙে ভরপুর। প্রথমে তিনি শিক্ষকতা করতেন। এরপর যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। অবসরের পর প্রায় ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে এক্সিকিউটিভ পদে কাজ করেন।অচ্যুত পোতদারের স্মরণে আবেগ ঘন পোস্ট বোমানের

৪৪ বছর বয়সে শুরু হয় তাঁর অভিনয়যাত্রা। প্রায় চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি ও মারাঠি সিনেমায় কাজ করেছেন ১২৫টিরও বেশি ছবিতে।

শাহরুখ খান থেকে সলমন খান, সকলের সঙ্গেই পর্দা ভাগ করেছেন তিনি। বেশিরভাগ সময়ে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও প্রতিটি চরিত্র দর্শকের মনে গেঁথে গেছে। তাঁর উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে 'আক্রোশ', 'অর্ধ সত্য', 'তেজাব', 'পারিন্দা', 'বাস্তব', 'লাগে রাহো মুন্না ভাই', 'দাবাং ২', 'পরিণীতা', 'হাম সাথ সাথ হ্যায়', 'রঙ্গিলা' এবং 'রাজু বান গয়া জেন্টলম্যান'।

শুধু সিনেমাতেই নয়, টেলিভিশনেও রেখেছেন ছাপ। 'ভারত এক খোজ', 'ওয়াগলে কি দুনিয়া', 'প্রধানমন্ত্রী', 'আসলে জনম মোহে বিটিয়া হাই কিজো', 'আহত' এবং 'মাঝা হশিল না'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় সমান প্রশংসিত হয়েছে।
 


```