Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'নো এন্ট্রি'-র সিক্যুয়েলে নেই সলমন, অনিল, ফারদিন... আক্ষেপ যাচ্ছে না পরিচালক বনি কাপুরের

২০০৫ সালের সুপারহিট কমেডি 'নো এন্ট্রি'–র সিক্যুয়েল তৈরির ঘোষণা করেছিলেন বনি কাপুর ২০১৯ সালে। কিন্তু সম্প্রতি তিনি স্বীকার করেছেন, এবার আর মূল কাস্টকে ধরে রাখা সম্ভব হয়নি।

'নো এন্ট্রি'-র সিক্যুয়েলে নেই সলমন, অনিল, ফারদিন... আক্ষেপ যাচ্ছে না পরিচালক বনি কাপুরের

'নো এন্ট্রি ২'

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 August 2025 11:56

দ্য ওয়াল ব্যুরো: ২০০৫ সালের সুপারহিট কমেডি 'নো এন্ট্রি'–র সিক্যুয়েল তৈরির ঘোষণা করেছিলেন বনি কাপুর ২০১৯ সালে। কিন্তু সম্প্রতি তিনি স্বীকার করেছেন, এবার আর মূল কাস্টকে ধরে রাখা সম্ভব হয়নি। সলমন খান, অনিল কাপুর এবং ফারদিন খানের জায়গায় 'নো এন্ট্রি ২'-তে দেখা যাবে নতুন প্রজন্মের অভিনেতা বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরকে।

ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে বনি কাপুর বলেন, “এটা আমার ব্যর্থতা যে আমরা আসল কাস্ট ধরে রাখতে পারিনি। প্রায় ৮-১০ বছর চেষ্টা করেছি, অপেক্ষা করেছি, কিন্তু কিছুই এগোয়নি। শেষমেশ নতুন তারকাদের নিয়েই শুরু করতে হল। তবে সত্যি বলতে, সলমন, অনিল, ফারদিন ছাড়া 'নো এন্ট্রি' কল্পনা করা কঠিন। ওরাই ছবির প্রাণ ছিল।”

প্রযোজকের কথায়, সময় চলে গিয়েছে, এখন নতুন সেটআপে এগোতে হচ্ছে। তবুও আফসোস থেকে যাচ্ছে, “ট্রেন এগিয়ে গেছে। এই আক্ষেপ সবসময় থাকবে যে আসল সেটআপটা নেই। সলমন অসাধারণ মানুষ, অনিল দুর্দান্ত অভিনেতা, ফারদিনও আমার দেখা অন্যতম ভাল ছেলে। ওদের আমি খুব মিস করব।”

আনিস বাজমি পরিচালিত 'নো এন্ট্রি' (২০০৫) ছিল একটি নির্ভেজাল কমেডি ব্লকবাস্টার। বিবাহ বহির্ভূত সম্পর্কের বিশৃঙ্খল গল্প, 'কোই লড়কি হ্যায়' ও 'ইশক মে'–র মতো জনপ্রিয় গান, আর সলমন, অনিল, ফারদিনের অনবদ্য কমিক টাইমিং, সব মিলিয়ে ছবিটি দর্শকদের মন জয় করেছিল এবং বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল।

এবারও সিক্যুয়েল পরিচালনা করছেন আনিস বাজমি। বরুণ ও অর্জুনের পাশাপাশি নায়িকার নাম এখনও ঘোষণা হয়নি। তবে জোর গুঞ্জন, তামান্না ভাটিয়া থাকছেন এই ছবিতে। এর মধ্যে খবর রটেছিল যে দিলজিৎ দোসাঞ্জ ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। তবে বনি কাপুর জানিয়েছেন, “ওটা নিছক গুজব। তারিখের সমস্যা ছিল, কোনও সৃজনশীল মতপার্থক্য নয়। দিলজিৎ থাকবেন কিনা সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে চেষ্টা চলছে।”
 


```