Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেলিভারি বয়ের বেশে 'মন্নত'-এ ঢুকে পড়ল শাহরুখের ভক্ত, তারপর যা ঘটল... দেখুন কাণ্ড

শাহরুখ খানের মন্নতে ঢোকার জন্য জোম্যাটো ডেলিভারি বয় সেজেছিলেন ইনফ্লুয়েন্সার শুভম প্রজাপত। নেটপাড়ায় ভাইরাল মজার ভিডিও।

ডেলিভারি বয়ের বেশে 'মন্নত'-এ ঢুকে পড়ল শাহরুখের ভক্ত, তারপর যা ঘটল... দেখুন কাণ্ড

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 August 2025 23:53

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই ভ্রমণে গেলে শাহরুখ খানের আইকনিক বাংলো মন্নত না দেখা নাকি সফরকে অপূর্ণ রাখে। কিন্তু দেখা নয়, সরাসরি মন্নতে ঢুকে পড়ার দুঃসাহসী চেষ্টা করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শুভম প্রজাপত। কিং খানের সঙ্গে সাক্ষাৎ করার অদ্ভুত ও মজাদার এক কাণ্ডে তিনি নেটপাড়ায় ব্যাপক চর্চায় উঠে এসেছেন।

ঘটনার সূত্রপাত শুভমের ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিও দিয়ে। সেখানে দেখা যায়, তিনি জোম্যাটো ডেলিভারি বয়ের ছদ্মবেশে মন্নতের মূল ফটকের দিকে এগোচ্ছেন। অভিনব পরিকল্পনায় তিনি নিজে দুটি কোল্ড কফি অর্ডার করেন—একটি নিজের জন্য এবং অন্যটি শাহরুখের নামে। প্রকৃত ডেলিভারি এজেন্টকে রাজি করিয়ে ব্যাগ নিজের কাঁধে ঝুলিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে গেট পেরোতে চান শুভম।

তবে কড়া নিরাপত্তা ব্যবস্থা এড়ানো সহজ হয়নি। মূল গেটে আটকানোর পর তাঁকে পিছনের দরজায় যেতে বলা হয়। সেখানেও প্রহরীরা কড়া জেরা শুরু করেন—যিনি কফি অর্ডার করেছেন তাঁকে ফোন করতে বলেন। শুভম অজুহাত দেখান, ফোন রিসিভ করা হচ্ছে না। তখনই এক প্রহরীর ঠাট্টা, “শাহরুখ খান যদি ফোন করেন, তাহলে পুরো কফি কোম্পানি নেচে আসবে।” শেষমেশ ধরা পড়ে যান এই ভুয়ো ডেলিভারি বয়।

ঘটনার পর নেটিজেনরা একদিকে শুভমের সাহসী সৃজনশীলতায় মজা পেয়েছেন, অন্যদিকে শাহরুখের গার্ডদের বুদ্ধিমত্তারও প্রশংসা করেছেন। যদিও বর্তমানে শাহরুখ ও তাঁর পরিবার মন্নতে থাকছেন না, সংস্কার কাজ চলায় ভিডিওটি সম্ভবত কিছু মাস আগের।

এদিকে, ২০২৩ সালে ডাঙ্কির পর বড়পর্দা থেকে দূরে রয়েছেন শাহরুখ। তবে আগামীতে তিনি মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথমবার অভিনয় করবেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত হাই-অকটেন অ্যাকশন থ্রিলার কিং ছবিতে। এতে অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসির পাশাপাশি দীপিকা পাড়ুকোন ও রানি মুখোপাধ্যায়কেও দেখা যেতে পারে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের শেষের দিকে।


```