Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হরভজন প্রথম দেখায় প্রেমে পড়লেও 'হ্যাঁ' বলতে ১০ মাস সময় নেন গীতা, শর্ত দেন ৩০০ উইকেটের!

বলিউড অভিনেত্রী গীতা বসরা ও ভারতীয় ক্রিকেটার হরভজন সিং-এর প্রেমকাহিনি অনেকের কাছেই অনুপ্রেরণা।

হরভজন প্রথম দেখায় প্রেমে পড়লেও 'হ্যাঁ' বলতে ১০ মাস সময় নেন গীতা, শর্ত দেন ৩০০ উইকেটের!

হরভজন সিং ও গীতা বসরা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 August 2025 23:42

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী গীতা বসরা ও ভারতীয় ক্রিকেটার হরভজন সিং-এর প্রেমকাহিনি অনেকের কাছেই অনুপ্রেরণা। সম্প্রতি এক সাক্ষাৎকারে গীতা বসরা তাঁদের সম্পর্কের অজানা নানা কথা তুলে ধরেছেন। গীতা জানান, প্রথম দেখাতেই হরভজন তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

২০০৬ সালে ‘দিল দিয়া হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় গীতার। তখন তাঁর বয়স ছিল ২১। সেই সময়েই তাঁর সঙ্গে হরভজনের দেখা হয়। ‘ভারতী টিভি’-তে দেওয়া এক সাক্ষাৎকারে গীতা বলেন, “ও আমাকে প্রথম দেখেই পছন্দ করেছিল। আমার একটি পোস্টার দেখে ও নাকি ইউভিকে (যুবরাজ সিং) আমার নম্বর চেয়েছিল।”

শুরুতে গীতা ক্রিকেট বা ক্রিকেটারদের সম্পর্কে তেমন কিছু জানতেন না। তাই প্রথমে তিনি হরভজনের কথার কোনও উত্তর দেননি। পরে হরভজনরা বিশ্বকাপ জেতার পর গীতা তাঁকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠান, আর সেখান থেকেই তাঁদের আবার যোগাযোগ শুরু হয়।

গীতা বলেন, “আমাদের যখন দেখা হল, হরভজন স্পষ্ট জানিয়ে দেয় যে সে শুধু বন্ধুত্ব চায় না, সে আমাকেই বিয়ে করতে চায়। তখন আমার বয়স মাত্র ২১। আমি সবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছি। ১৫ বছর আগে মেয়েদের জন্য পরিস্থিতিটা অন্যরকম ছিল। কোনো সম্পর্কের খবর জানাজানি হলে কেরিয়ার শেষ হয়ে যেত। আমার বিয়ের খবর ছড়িয়ে পড়ার কারণে চারটি ছবির কাজ হাতছাড়া হয়ে গিয়েছিল। আমি হয়তো এই জন্যই ভারতে এসেছিলাম, যাতে আমার সঙ্গী ও জীবনসঙ্গীর সঙ্গে দেখা হতে পারে।”

গীতা আরও জানান, হরভজন প্রথম দেখাতেই তাঁর প্রেমে পড়লেও, গীতার 'হ্যাঁ' বলতে সময় লেগেছিল প্রায় ১০ মাস। তিনি হরভজনকে শর্ত দেন যে হরভজন যেদিন ৩০০ উইকেট পাবেন, সেদিন তিনি রাজি হবেন। এর কয়েক দিন পরেই হরভজন সেই মাইলফলক ছুঁয়ে ফেলেন। এরপর গীতা তাঁদের সম্পর্ককে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

গীতা জানান, তাঁর বন্ধুরা হরভজনকে একজন খুব ভাল মানুষ হিসেবে মনে করতেন। তিনি একজন তারকা হয়েও খুবই সাধারণ ছিলেন। এছাড়াও, হরভজনও একজন পাঞ্জাবি হওয়ায় তাঁর পরিবারের সঙ্গে সহজেই মিশে যেতে পারবেন, এটিও একটি বড় কারণ ছিল।

২০১৫ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান, হিনায়া হির পলাহা (২০১৬) ও জোভান বীর সিং পলাহা (২০২১)। সন্তানদের জন্মের পর হরভজন ক্রিকেট থেকে অবসর নেন। গীতা মজা করে বলেন, হরভজন ক্রিকেট দলের মতো অনেক সন্তান চান, কিন্তু এখনকার দিনে এটা সম্ভব নয়।


```