Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অমিতাভ বচ্চন এবার রণবীরের রামায়ণে, কোন ভূমিকায় থাকছেন বিগ বি?

'সিলসিলা', 'লগান', 'বীরজারা', 'বাগবান' প্রভৃতি ছবিতে অমিতাভ বচ্চনের কণ্ঠ আজও হিট। 

অমিতাভ বচ্চন এবার রণবীরের রামায়ণে, কোন ভূমিকায় থাকছেন বিগ বি?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 19 August 2025 19:38

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেটে তৈরি হয়েছে কোন সিনেমা ? প্রথমেই মাথাতে আসতে পারে 'বাহুবলী' বা 'আরআরআর'-এর নাম ৷ কিন্তু সেই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' (Ramayana) ৷ 

'রাম' রূপে রণবীর (Ranbir Kapoor) ও 'সীতা' রূপে সাই পল্লবীকে (Sai Pallavi) দেখে মুগ্ধ ভক্তরা। তবে সবেমাত্র লুকের ছবি ভাইরাল হয়েছে। ইতিমধ্যে জানা যাচ্ছে অমিতাভ বচ্চন থাকবেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়।

Ramayana: Amitabh Bachchan To Voice Jatayu, Ranbir Kapoor To Play Lord Ram  and Parashuram | Report | Movies News - News18

এই ছবিতে রাবণ হয়েছেন যশ আর হনুমান চরিত্রে সানি দেওয়াল। অতীতের রাম অরুণ গোভিল এই ছবিতে হয়েছেন রাজা দশরথ অর্থাৎ রামের বাবা। তবে অমিতাভ বচ্চন কোন চরিত্রে?

এই ছবিতে সূত্রধরের ভূমিকায় থাকবেন অমিতাভ বচ্চন। তাঁর গমগমে কণ্ঠস্বরের মাধ্যমেই শুরু হবে এই ছবি। অভিনয়ের পাশাপাশি তাঁর কণ্ঠস্বরের ভক্ত কিছু কম নয়। মৃণাল সেনের ছবিতে কণ্ঠ দিয়েই শুরু হয়েছিল অমিতাভের কেরিয়ার। তারপর 'সিলসিলা', 'লগান', 'বীরজারা', 'বাগবান' প্রভৃতি ছবিতে অমিতাভ বচ্চনের কণ্ঠ আজও হিট।

তাঁর কণ্ঠ দিয়েই নাকি শুরু হবে মেগাবাজেট ছবি ‘রামায়ণ’। ছবির টিমের তরফে এখনও এই খবর নিশ্চিত না করা হলেও গুঞ্জন যে সূত্রধর হিসাবেই নন বরং এই ছবিতে একইসঙ্গে ‘জটায়ু’ চরিত্রটিতেও তাঁর কণ্ঠ শোনা যাবে। এবং এখান থেকেই সকলের ধারণা যে এই ছবিতে সেই সূত্রধরের ভূমিকায় থাকবে স্বয়ং ‘জটায়ু’ এবং তিনিই গল্পটি বলে যাবেন রামায়ণে ঘটা সমস্ত কিছুর সাক্ষী হিসাবে। 

Ramayana Buzz Amitabh Bachchan Enters Nitesh Tiwari s Epic Ranbir Kapoor To  Play Double Role Odisha TV

তবে বেশ কিছু সংখ্যক দর্শক বলছেন হরিশ ভিমানি কেন নন সূত্রধর হিসেবে? বি আর চোপড়ার মহাভারতে সূত্রধর হিসেবে তাঁর কণ্ঠই তো শোনা যেত। যদিও সর্বস্তরের দর্শককে টানতে অমিতাভ বচ্চনই সেরা চয়েস। ছবিটি সম্পূর্ণ হলে বোঝা যাবে কতটা ঐতিহাসিক হতে পারবে বিগ বি কণ্ঠে এই বিগ বাজেট ছবি।


```