Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কেকেআরে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর, মালিক শাহরুখকে 'গদ্দার' বলে কটাক্ষ বিজেপি নেতার

আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় কেকেআর মালিক শাহরুখ খানকে কটাক্ষ বিজেপি নেতা সঙ্গীত সোমের। বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক।

কেকেআরে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর, মালিক শাহরুখকে 'গদ্দার' বলে কটাক্ষ বিজেপি নেতার

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 January 2026 16:56

দ্য ওয়াল ব্যুরো: ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার অভিযোগের আবহে এপারে আইপিএল নিলাম ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। সেই বিতর্কের কেন্দ্রে এবার কলকাতা নাইট রাইডার্স ও দলের কর্ণধার শাহরুখ খান। আইপিএল নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় কেকেআর মালিক শাহরুখ খানকে প্রকাশ্যে ‘বেইমান’ আখ্যা দিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। শুধু কটাক্ষেই থামেননি তিনি, ঘুরিয়ে অভিনেতাকে খুনের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ।

সঙ্গীত সোমের দাবি, “একদিকে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, আর অন্যদিকে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের কোটি কোটি টাকায় কেনা হচ্ছে।” তাঁর কথায়, শাহরুখের মতো ‘বেইমানদের’ এ দেশে বেঁচে থাকার কোনও অধিকার নেই। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটাররা বিমানবন্দরের বাইরে বেরোতে পারবেন না।

প্রসঙ্গত, মাশরাফি মূর্তজা, শাকিব আল হাসান, লিটন দাসের পর মুস্তাফিজুর রহমান, ঐতিহাসিকভাবে কলকাতা নাইট রাইডার্সে একাধিক বাংলাদেশি তারকার উপস্থিতি দেখা গিয়েছে। সেই সূত্রে কেকেআরকে অনেকেই বাংলাদেশি ক্রিকেটারদের ‘আশ্রয়স্থল’ বলেও উল্লেখ করেন। চলতি বছর রেকর্ড মূল্যে বাংলাদেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুরকে দলে নিয়েছে শাহরুখের দল। কিন্তু আইপিএল নিলামের পরই পরিস্থিতি দ্রুত বদলে যায়।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মৌলবাদীদের আগ্রাসন, ধর্মীয় হানাহানি এবং সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ সামনে আসতে শুরু করেছে। অভিযোগ, শুধু ধর্মাচরণের কারণেই আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। দীপু দাস হত্যাকাণ্ডকে এই পরিস্থিতির একটি জলজ্যান্ত উদাহরণ হিসেবেও তুলে ধরা হচ্ছে। এই ঘটনাগুলি নিয়ে বাংলাদেশের ক্রিকেটমহলের নীরবতা নিয়েও প্রশ্ন তুলছেন একাংশ।

এই প্রেক্ষিতেই সমালোচনার মুখে পড়েছেন মুস্তাফিজুর রহমানও। অভিযোগ, আইপিএলে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে খেলতে আসার আগে বাংলাদেশের হিন্দু হত্যাকাণ্ড নিয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। এমনকি একটি টুইটও করেননি, যা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ।

এই আবহেই মুস্তাফিজুরকে কেকেআরে নেওয়ার বিরোধিতা করছেন হিন্দুত্ববাদীদের একাংশ। তাঁদের মধ্যে অন্যতম সঙ্গীত সোম। উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদ স্পষ্ট ভাষায় বলেছেন, “এই দেশের মানুষই আপনাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। অথচ আপনি এই দেশটার সঙ্গেই বেইমানি করলেন।” তাঁর এই মন্তব্য ঘিরেই এখন দেশজুড়ে রাজনৈতিক ও ক্রীড়া মহলে তীব্র বিতর্ক ছড়িয়েছে।


```