Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিয়ের আগেই 'হানিমুন' সেরে ফেলছেন রশ্মিকা-বিজয়! নতুন বছরের শুভেচ্ছা পোস্টেই সব ফাঁস

রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। রোম ট্রিপ ও নতুন বছরের শুভেচ্ছা পোস্ট ঘিরে কেন বাড়ছে ‘প্রি-হানিমুন’ চর্চা?

বিয়ের আগেই 'হানিমুন' সেরে ফেলছেন রশ্মিকা-বিজয়! নতুন বছরের শুভেচ্ছা পোস্টেই সব ফাঁস

রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 January 2026 13:07

দ্য ওয়াল ব্যুরো: রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে জল্পনা এখন সিনেদুনিয়ায় চর্চার শীর্ষে। বিয়ের খবর এখনও প্রকাশ্যে স্বীকার না করলেও, দু’জনের কেউই যে এই গুঞ্জন পুরোপুরি অস্বীকার করেছেন, এমনও নয়। ফলে তাঁদের ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত নিয়েই ভক্তদের কৌতূহল ক্রমশ বাড়ছে।

কিছুদিন আগেই রশ্মিকাকে দেখা গিয়েছিল শ্রীলঙ্কায়। সঙ্গে ছিল তাঁর ‘গার্ল গ্যাং’। সেই সফরের ছবি সামনে আসতেই নেটিজেনদের একাংশ ধরে নেন, সেটি হয়তো তাঁর ব্যাচেলরেট ট্রিপ। কারণ, ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, আগামী ২৬ ফেব্রুয়ারিতেই নাকি বিজয়ের সঙ্গে চার হাত এক হতে চলেছে রশ্মিকার। সেই সফর শেষ হতে না হতেই নতুন আরেক জল্পনা মাথাচাড়া দেয়। শোনা যায়, বিয়ের আগেই নাকি বিজয়ের সঙ্গে ‘প্রি-হানিমুন’ সারতে বিদেশে পাড়ি দিয়েছেন রশ্মিকা। গন্তব্য কোথায়? রোম।

এই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত রশ্মিকা বা বিজয়, কেউই মুখ খোলেননি। তবে রহস্য যে আরও ঘনীভূত হচ্ছে, তার প্রমাণ মিলেছে সোশাল মিডিয়ায়। কয়েকদিন আগে রোমে তোলা একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেন রশ্মিকা। একই জায়গা থেকে ছবি শেয়ার করেন বিজয়ও। এখানেই শুরু হয় নতুন করে জল্পনা। ভক্তদের নজর এড়ায়নি, দু’জনের পোস্টের লোকেশন ও পরিবেশ যে একেবারেই মিলছে।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিজয় একটি ছবি পোস্ট করেন, আর সেখানেই নেটিজেনরা খুঁজে পান রশ্মিকাকে। যদিও পোস্টগুলি দেখে এটুকু বোঝা যাচ্ছে, শুধু দু’জনেই নন, বন্ধুদের সঙ্গেই এই সফরে গিয়েছেন তাঁরা। তবে একটি ছবিতে বিজয়কে দেখা যাচ্ছে, দু’হাত দিয়ে কাউকে জড়িয়ে ধরে রয়েছেন। আর সেই ব্যক্তি যে রশ্মিকাই, তা বুঝতে ভক্তদের বিশেষ বেগ পেতে হয়নি।

 নিউ ইয়ার পোস্টের ক্যাপশনেও নজর কাড়ে বিজয়ের লেখা। তিনি লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা। আমরা একসঙ্গে আগামী দিনে আরও অনেকটা পথ চলব। একসঙ্গে বড় হব, ভালবাসা ছড়িয়ে দেব সকলের মধ্যে। অনেকটা ভালবাসা।” এই কথাগুলিই যেন নতুন করে আগুনে ঘি ঢালে।

এরই মধ্যে সিনেদুনিয়ায় আরও এক খবর ঘুরপাক খাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে রাজস্থানে রাজকীয় আয়োজনেই নাকি সাতপাক ঘুরবেন রশ্মিকা ও বিজয়। শোনা যাচ্ছে, গোপনে তাঁদের বাগদানও সেরে ফেলেছেন দু’জনে। সম্প্রতি ঘনিষ্ঠ সূত্র সেই খবরেও নাকি সিলমোহর দিয়েছে। জানা গিয়েছে, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে মালাবদল করবেন তাঁরা। ভেন্যু হিসেবে নাকি ঠিক হয়েছে উদয়পুরের এক রাজপ্রাসাদ।

বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর কিছু ‘আদুরে’ ভিডিও ঘিরেও ইতিমধ্যেই নেটভুবনে শোরগোল পড়ে গিয়েছে। যদিও বছরের শেষে তাঁরা ঠিক কোথায় ছুটি কাটাতে গিয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি কেউই। 


```