Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেবিসি মঞ্চে চোখে জল অমিতাভের, কার কথা মনে করে আবেগে ভাসলেন?

কেবিসি মঞ্চে চোখের জল ধরে রাখতে পারলেন না অমিতাভ বচ্চন।

কেবিসি মঞ্চে চোখে জল অমিতাভের, কার কথা মনে করে আবেগে ভাসলেন?

অমিতাভ বচ্চন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 December 2025 22:33

দ্য ওয়াল ব্যুরো: ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-এর মঞ্চে মাঝেমধ্যেই এমন কিছু মুহূর্ত ধরা পড়ে, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। সম্প্রতি তেমনই এক আবেগঘন পর্বে হঠাৎ নিজেকে সামলাতে পারলেন না অমিতাভ বচ্চন। প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর কথা মনে পড়তেই চোখে জল এসে যায় তাঁর। অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ক্যামেরায় ধরা পড়ে বিগ বি-কে চোখ মুছতে। আবেগে বুজে আসে গলাও। সেই মুহূর্তে ধর্মেন্দ্রকে কেবল একজন সহশিল্পী হিসেবে নয়, বরং বন্ধু ও পরিবারের একজন সদস্য হিসেবেই তুলে ধরেন অমিতাভ।

‘কেবিসি ১৭’-এর ওই বিশেষ এপিসোডে ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’ নিয়ে কথা বলতে গিয়েই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ছবির প্রচারের উদ্দেশ্যে সেদিন কলাকুশলীদের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছিল। অমিতাভের মতে, ‘ইক্কিস’ কোনও সাধারণ ছবি নয়, এটি দর্শকদের জন্য ধর্মেন্দ্রর রেখে যাওয়া এক অমূল্য উত্তরাধিকার। বিগ বি বলেন, একজন প্রকৃত শিল্পী শেষ নিঃশ্বাস পর্যন্ত ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকতে চান, আর ধর্মেন্দ্র সেটাই প্রমাণ করে গেছেন।

ধর্মেন্দ্রর প্রতি শ্রদ্ধা জানিয়ে অমিতাভ আরও বলেন, ‘ধর্মেন্দ্র এমন এক অনুভূতি, যার কোনও শেষ নেই। তিনি আজও আমাদের সঙ্গেই রয়েছেন। তাঁর স্মৃতি আশীর্বাদের মতো, যা আমাদের এগিয়ে চলার শক্তি জোগায়। আমাদের সম্পর্ক ছিল অসাধারণ, পরিবারের মানুষের থেকে কোনও অংশেই কম নয়।’

 এই আবেগঘন কথোপকথনের মধ্যেই উঠে আসে ‘শোলে’ ছবির স্মৃতি। বেঙ্গালুরুতে ছবির শুটিং চলাকালীন একটি দৃশ্যে ধর্মেন্দ্র তাঁকে এতটাই শক্ত করে ধরে রেখেছিলেন যে পর্দায় অভিনীত যন্ত্রণার অনুভূতি বাস্তবেও টের পেয়েছিলেন অমিতাভ। বিগ বি-র কথায়, ধর্মেন্দ্র একজন কুস্তিগীরের থেকে কোনও অংশে কম ছিলেন না। তিনি ছিলেন একজন সত্যিকারের নায়ক, যে গুণই বরাবর তাঁকে অন্যান্য তারকাদের থেকে আলাদা করে রেখেছে।


```