Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘ধুরন্ধর’ সফল হলেও, আমি এমন 'বোকা বোকা' ছবি বানাব না: ‘আন্ধাধুন’ পরিচালক শ্রীরাম রাঘবন

বক্স অফিসে ঝড় তোলা ‘ধুরন্ধর’-এর প্রশংসা করলেও সেই ধাঁচের ছবি বানাতে নারাজ ‘আন্ধাধুন’ পরিচালক শ্রীরাম রাঘবন। জানালেন নিজের স্পষ্ট অবস্থান।

‘ধুরন্ধর’ সফল হলেও, আমি এমন 'বোকা বোকা' ছবি বানাব না: ‘আন্ধাধুন’ পরিচালক শ্রীরাম রাঘবন

‘ধুরন্ধর’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 December 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে ঝড় তোলা ‘ধুরন্ধর’ ছবিটির প্রশংসা করেও নিজের পরিচালনার নিজস্বতা নিয়ে আপস করতে নারাজ ‘আন্ধাধুন’ খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবন। ‘দ্য হিন্দু’ সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করেছেন কেন ‘ধুরন্ধর’-এর সাফল্য তাঁর চলচ্চিত্র নির্মাণের ভাবনাকে প্রভাবিত করবে না।

শ্রীরাম রাঘবন এবং তাঁর ভাই শ্রীধর রাঘবনের তৈরি স্পাই ফিল্মগুলোর সঙ্গে ‘ধুরন্ধর’-এর তুলনা প্রসঙ্গে তিনি বলেন, এটি গুনাগুণের চেয়েও দৃষ্টিভঙ্গির পার্থক্য। তাঁর মতে, "এটি একটি চমৎকারভাবে তৈরি ছবি এবং এতে দুর্দান্ত অভিনয় রয়েছে, কিন্তু এটি আমাদের ধরণ নয়। আমাদের বুঝতে হবে আমরা এখন ভিন্ন সময়ে বাস করছি। আগের জেমস বন্ড ছবিগুলো মজাদার ছিল, কিন্তু পরে সেগুলো অনেক গম্ভীর হয়ে ওঠে। 'ধুরন্ধর' দারুণ ব্যবসা করছে এবং তা হওয়াই উচিত। কিন্তু এটাই একমাত্র ফরম্যাট নয়। আমি যদি অন্ধভাবে একে অনুসরণ করি, তবে সেটা হবে সবচেয়ে বড় বোকামি।"

আদিত্য ধরের কাজের ধরণ নিজের চেয়ে আলাদা হলেও তাঁর প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন রাঘবন। তিনি পুরোনো স্মৃতি মনে করিয়ে দিয়ে বলেন যে, আদিত্য ধর যখন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর জন্য এবং রাঘবন ‘আন্ধাধুন’-এর জন্য জাতীয় পুরস্কার পান, তখন তাঁরা একই মঞ্চে ছিলেন। রাঘবনের কথায়, "আদিত্যর সেনসিবিলিটি এবং কাজের ধরণ আলাদা। ওর ছবি দেখতে আমার ভাল লাগে, কিন্তু আমি নিজে এমন ছবি বানাতে পারব না।"

নিজের এই ভিন্নধর্মী পরিচালনা দর্শন নিয়েই রাঘবন তৈরি করছেন তাঁর পরবর্তী ছবি ‘ইক্কিস’। এটি ভারতের কনিষ্ঠতম পরমবীর চক্র বিজয়ী সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের জীবনীভিত্তিক যুদ্ধকালীন ড্রামা। ছবিতে ২১ বছর বয়সি এই যুদ্ধবীরের চরিত্রে অভিনয় করছেন অগস্ত্য নন্দা এবং তাঁর বাবার চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে।
 


```