Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

অজ্ঞান আর্য, ফাঁস রাজনন্দিনীর মৃত্যুর গোপন রহস্য, ‘চিরদিনই তুমি যে আমার’ প্লটে বড় চমক

ঠিক সেই মুহূর্তেই সামনে আসে আরও ভয়াবহ সত্য। অপর্ণার সামনে ফাঁস করে দেওয়া হয় রাজনন্দিনীর মৃত্যুর কথা। সেই ব্যক্তি দাবি করে, অপর্ণা একজন খুনিকে নিয়ে পালাতে চাইছে, কারণ রাজনন্দিনীকে খুন করেছে আর্য। 

অজ্ঞান আর্য, ফাঁস রাজনন্দিনীর মৃত্যুর গোপন রহস্য, ‘চিরদিনই তুমি যে আমার’ প্লটে বড় চমক

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 16 January 2026 16:59

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর্ব শেষ হতেই ধারাবাহিকের গল্পে একের পর এক চমক। সদ্য প্রকাশ্যে আসা নতুন প্রোমোতেই দর্শকের মনে তৈরি হয়েছে একরাশ প্রশ্ন। অপর্ণার বাপের বাড়িতে দ্বিরাগমনে এসে বড়সড় অঘটনের মুখে পড়ল আর্য। অপর্ণার চোখের সামনেই হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।

প্রোমোয় দেখা যাচ্ছে, নবদম্পতিকে ঘিরে খুশির আবহ। অপর্ণার মা আদর করে মেয়ের সংসারকে বরণ করে নেন। পাড়া–প্রতিবেশীরাও আপ্যায়নে কোনও খামতি রাখে না। এমনই এক পরিচিত ব্যক্তি অপর্ণার জন্য তার পছন্দের নারকেল নাড়ু বানিয়ে নিয়ে আসে। খুশি হয়ে সেই নাড়ু খায় অপর্ণা এবং আর্যকেও খেতে অনুরোধ করে। কিন্তু নাড়ু মুখে তুলতেই হঠাৎ অস্বস্তি শুরু হয় আর্যের। মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে যায় সে। আচমকা কী হল, কিছুই বুঝে উঠতে পারে না অপর্ণা।

এখানেই থেমে থাকছে না গল্প। বিয়ের পর নতুন টুইস্টে ধীরে ধীরে উঠে আসছে রাজনন্দিনীর চরিত্রের আসল রহস্য। এতদিন ধরে যাঁকে ঘিরে শুধু ইঙ্গিত ছিল, এবার তাঁর মৃত্যুর পর্দা সরতে চলেছে। এক প্রোমোয় দেখা যায়, আর্যকে অপহরণ করা হয়েছে। তাকে একটি কারাগারের মতো জায়গায় বেঁধে রাখা হয়েছে, আর বাইরে থেকে এক ব্যক্তি রিমোটের সাহায্যে তাকে ভয়ংকরভাবে শাস্তি দিচ্ছে।

স্বামীকে বাঁচাতে সেই জায়গায় পৌঁছে যায় অপর্ণা। আর্যকে দেখেই তার নাম ধরে চিৎকার করে ওঠে সে। স্ত্রীকে দেখে খানিক স্বস্তি পায় আর্য। কিন্তু ঠিক তখনই ফের শক দিতে শুরু করে সেই অজ্ঞাত ব্যক্তি। পরিস্থিতি বুঝে অপর্ণা একটি লোহার রড তুলে নিয়ে তাকে আঘাত করে এবং আর্যকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়।

ঠিক সেই মুহূর্তেই সামনে আসে আরও ভয়াবহ সত্য। অপর্ণার সামনে ফাঁস করে দেওয়া হয় রাজনন্দিনীর মৃত্যুর কথা। সেই ব্যক্তি দাবি করে, অপর্ণা একজন খুনিকে নিয়ে পালাতে চাইছে, কারণ রাজনন্দিনীকে খুন করেছে আর্য। এই কথা শুনে অপর্ণা স্তব্ধ হয়ে যায়। মাথা ঘুরতে শুরু করে তার।

আর্যের আসল রূপ জেনে এবার কোন সিদ্ধান্ত নেবে অপর্ণা? সত্যিই কি রাজনন্দিনীর খুনি আর্য, নাকি এর পিছনেও রয়েছে গভীর ষড়যন্ত্র? প্রশ্নের পর প্রশ্নের ভিড়ে গল্প যে নতুন মোড়ে পৌঁছেছে, তা বলাই যায়। দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষায়—পরের পর্বে কোন সত্য সামনে আসে।


```