ওদিকে প্রেমিকটির বড় দুঃখ। কয়দিন আগেই তাঁর ছবি মুক্তি পেয়েছে বড় পর্দায়। সেই ছবি নন্দনে জায়গা পায়নি বলে বিতর্ক হলেও দর্শকমনে জায়গা করেছে। ছবিতে স্বল্প চরিত্রে দেখা গিয়েছে প্রেমিকটিকে।
.png.webp)
শেষ আপডেট: 25 June 2025 19:31
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডাস্ট্রির অন্দরে কত কী যে ঘটে! প্রেম ভাঙে, প্রেম আবার জোড়াও লাগে। এই যেমন বাংলা ধারাবাহিকে এক জনপ্রি অভিনেত্রীকে নিয়ে এই মুহূর্তে বেশ চর্চা। তিনি নাকি হঠাৎই করেই তাঁর সেলেব প্রেমিকটিকে 'ত্যাগ' দিয়েছেন। কারণ জানাননি, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছেন আচমকাই!
ওদিকে প্রেমিকটির বড় দুঃখ। কয়দিন আগেই তাঁর ছবি মুক্তি পেয়েছে বড় পর্দায়। সেই ছবি নন্দনে জায়গা পায়নি বলে বিতর্ক হলেও দর্শকমনে জায়গা করেছে। ছবিতে স্বল্প চরিত্রে দেখা গিয়েছে প্রেমিকটিকে। ভাল পারফর্ম করায় কোথায় তিনি সপ্তম স্বর্গে থাকবেন, তার বদলে 'মন বেবাগী, মন বেবাগী'! ক্লোজ ফ্রেন্ডদের কাছে নাকি মাঝেমধ্যেই কেঁদে ফেলছেন তিনি। উত্তর খুঁজছেন কেন ব্লক করা হল তাঁকে!
ওদিকে প্রেমিকাটি কিন্তু ভীষণ জনপ্রিয়। বয়স তাঁর একেবারেই অল্প। প্রথম ধারাবাহিকে সে বাজিমাত করেছেন। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় তাঁর ধারাবাহিক প্রথম তিনে থাকবেই। কাজেও খুব মন তাঁর। মিষ্টি মুখ, ইচ্ছে আছে বড় পর্দায় কাজ করারও। তিনি যে প্রেম করছেন, সে খবরও হাতেগোনা লোকই এযাবৎ জানত। কিন্তু ব্রেকআপের খবর ছড়াচ্ছে দাবানলের মতো, আগুনের ফুলকি উঠছে যত্রতত্র।
যদিও প্রেম ভাঙা হালফিলে বড় ব্যাপার নয়! এই কষ্ট কেটে যাক, প্রার্থনায় প্রেমিকের কাছের বন্ধুরা, আর প্রেমিকা? তিনি যদিও ব্যস্ত পাহাড়-ট্রিপে।