Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নাম না করেই জিতুকে তুলোধনা, সহঅভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক দিতিপ্রিয়া রায়

ধারাবাহিকটি শুরু হয়েছে বেশ কিছু মাস হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ এমন কী হল যে, সোশ্যাল মিডিয়ায় নাম না করেও উত্তপ্ত পোস্ট করতে বাধ্য হলেন দিতিপ্রিয়া?

নাম না করেই জিতুকে তুলোধনা, সহঅভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক দিতিপ্রিয়া রায়

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

পৃথা ঘোষ

শেষ আপডেট: 4 August 2025 23:22

দ্য ওয়াল ব্যুরো: সহঅভিনেতার বিরুদ্ধে বেশ ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। আর তারই বিস্ফোরণ ঘটল তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে (Jeetu Kamal)।

দিতিপ্রিয়া এখন ধারাবাহিকে অভিনয় করছেন। বিপরীতে রয়েছেন জিতু কামাল (Jeetu Kamal)। তাঁদের জুটি বেশ পছন্দ করছেন দর্শক। কিন্তু বাস্তবে তাঁদের মধ্যে তৈরি হয়েছে বিস্তর দূরত্ব।

ধারাবাহিকটি শুরু হয়েছে বেশ কিছু মাস হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ এমন কী হল যে, সোশ্যাল মিডিয়ায় নাম না করেও জিতুকে বিঁধে উত্তপ্ত পোস্ট করতে বাধ্য হলেন দিতিপ্রিয়া?

যে ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন দিতিপ্রিয়া-জিতু, প্রোডাকশন টিমের নির্দেশে মাঝে মাঝেই তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয় দু’জনকেই। জানা গিয়েছে, কিন্তু একটি বিশেষ ছবি পোস্ট করা নিয়ে দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি।

বিগত কিছুদিন ধরেই দিতিপ্রিয়াকে নিয়ে ইন্ডাস্ট্রির নানা কোণে নানারকম কথা ভেসে বেড়াচ্ছিল। কিন্তু তাতে বিশেষ পাত্তা দেননি অভিনেত্রী। কিন্তু এবার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ায় বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় বড়সড় এক পোস্ট করেছেন তিনি।

একটি বিশেষ ছবি ব্যক্তিগতভাবে দিতিপ্রিয়ার অপছন্দ হওয়ায় জিতু সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করেন। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু দিতিপ্রিয়ার বক্তব্য, জিতু নাকি বেশ কিছু ইন্টারভিউতে বলেছেন, ওই ছবিটিতে কিছু অশালীন কমেন্ট আসায় সহঅভিনেত্রীর ‘কষ্ট’ হয়েছে। কিন্তু অবাক করা বিষয় এটাই, যে সম্পূর্ণ অন্য কথা বলছেন দিতিপ্রিয়া। এই নিয়ে নাকি তাঁদের দু’জনের মধ্যে কোনও কথাই হয়নি।

দিতিপ্রিয়ার সোশ্যাল মিডিয়া পোস্ট বলছে, ‘আমি শুধুমাত্র প্রোডাকশনকে জানিয়েছিলাম, কারণ ছবিটা তাদেরই তোলা আর ছবিটা আমার ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। আমি কোনওরকম নোংরা বা অশ্লীল কমেন্টের কথা কখনওই বলিনি এবং কেউ-ই এই আমার ছবিটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগা নিয়ে সেইসময় কোনও আপত্তির কথা জানায়নি।’

দিতিপ্রিয়ার আরও বক্তব্য, পরবর্তীকালে তাঁকে বারবার শুনতে হয়েছে, তিনি নাকি কিছু বিষয় ‘স্পন্টেনিয়াসলি হ্যান্ডেল’ করতে পারেন না! একটা ছবি তা নিয়ে এত কিছু, এটাই বুঝতে পারছেন না দিতিপ্রিয়া।

এরপর ওই পোস্টেই জিতুর কথা কোট করে দিতিপ্রিয়ার কটাক্ষ, ‘তিনি আরও বলেন, “আমি দিতিপ্রিয়াকে খুব শ্রদ্ধা এবং স্নেহ করি। ওর ডেডিকেশন অন্যরকমের”। আমার কো-অ্যাক্টর আমাকে ভীষণ সম্মান করেন ও স্নেহ করেন, এটাই আমি বিশ্বাস করতে চাই।’

দিতিপ্রিয়ার পোস্টের আরও এক বিশেষ দিক দৃষ্টি আকর্ষণ করার মতো। তিনি এও বলেছেন, ‘প্রথম এক মাসের পর থেকেই আমার কো-অ্যাক্টর আমার সঙ্গে কথা বলেন না, শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। আমি তাকে কারণ জিজ্ঞেস করলে বলেন, "তোমার মাকে ভয় পাই, কিন্তু তোমাকে ভীষণ সম্মান করি। এতটাই স্নেহ ও সম্মান করেন যে, একদিন আমাকে জিজ্ঞাসা করেন, “ওই ইভেন্টে যাচ্ছো?” আমি বলি, “না, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে।” তিনি জানতে চান, “কেন, তুমি কি প্রেগন্যান্ট?” দুই সহঅভিনেতার মধ্যের সমীকরণের এমনই কিছু দিক উঠে এসেছে দিতিপ্রিয়ার সোশ্যাল মিডিয়া পোস্টে।

শুধু এখানেই শেষ নয়, দিতিপ্রিয়ার দীর্ঘ এই পোস্টে আরও এক বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। ঘটনার নেপথ্যে একটি এআই দিয়ে বানানো ছবি। সেই ছবিতে দেখা যায় একে অপরকে চুম্বন করছেন দিতিপ্রিয়া এবং জিতু। ওই ছবি মাঝরাতে জিতু পাঠান দিতিপ্রিয়াকে। সঙ্গে লেখেন, “বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও। এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে।’’

দুই অভিনেতার সামনাসামনি কথা না হলেও একদিন দিতিপ্রিয়ার কাছে একটি মেসেজ আসে জিতুর। যেখানে লেখা, “আমার তোমার সঙ্গে কথা আছে, দেখো যেন তোমার মা না জানতে পারেন। কাকিমাকে আমি ভয় পাই।”

এই সব ঘটনা প্রাথমিক ভাবে মজার ছলে নিয়ে থাকলেও পরে তা অস্বস্তিকর অবস্থায় ফেলেছে দিতিপ্রিয়াকে, এমনটাই দাবি করেছেন অভিনেত্রী। এমনকী সেটেও ঘটা কিছু বিষয় নিয়ে অস্বস্তি শুরু হয় তাঁর। শ্যুটিং ফ্লোরের কারওরই অজানা নয় সেই সব ঘটনা।

দিতিপ্রিয়া লিখেছেন, ‘আমি এতদিন চুপ ছিলাম কারণ এসব নিয়ে গণ্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি। আমাদের দারুণ চলতে থাকা শো’টার কোনভাবে আটকে যাক, আমি চাইনি।’

তাঁর আরও কথা, ‘আমি কখনও অন্যায়ের সঙ্গে আপস করিনি, আর করবও না। প্রতিদিনের এই কাঁটাছেঁড়া এখন খুব একতরফা হয়ে যাচ্ছে।’

শুধু তাই নয়, দিতিপ্রিয়ার কথা, তাঁর সিরিয়ালের সহঅভিনেতার সঙ্গে আরও বেশ কয়েকটি কাজেই অভিনেতাদের নানা সমস্যা হয়েছে বলে কানে এসেছে তাঁর।

তাঁর সাফ কথা, ‘একেক জায়গায় একেক রূপ আমার নেই, এই দ্বিচারিতা আমার একেবারেই অপছন্দ।’

দিতিপ্রিয়া যে চাইলে স্পন্টেনিয়াস হতেই পারেন, তাঁর উদাহরণ কিছু মাস আগে তাঁর ‘ডাকঘর’ সিরিজের প্রমোশনের একটি পোস্ট। সেখানে প্রোডাকশন টিমের কথামতো সেই সিরিজের সহঅভিনেতার সঙ্গে একটি রোমান্টিক ছবির সঙ্গে ‘It’s official’ লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এর অর্থ একটাই, গুঞ্জন বা গুজবে তিনি ভয় পান না। প্রোমোশনাল স্ট্র্যাটেজি যে তিনি বোঝেন তাও পরিস্কার করে দিয়েছেন তিনি।

সবশেষে তিনি লিখেছেন, ‘মানুষের সুবুদ্ধি হোক, এই কামনাই করি।’

এই পোস্টের পর দিতিপ্রিয়ার অনুরাগীরাও পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স রীতিমতো ভরে গিয়েছে।

যদিও এই পোস্টের পর এখনও পর্যন্ত জিতুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


```