Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ফাঁক পেলেই নিভৃতে! জলসার হিট জুটির বাস্তবেও চলছে মন দেওয়া-নেওয়া?

প্রেমের সৌরভ নাকি ছড়িয়েছে বাস্তব জীবনেও। নায়িকা বেশ শুভ, অন্তত প্রযোজকদের তাঁকে ঘিরে লক্ষ্মীলাভ সে ইঙ্গিতই দেয়।

ফাঁক পেলেই নিভৃতে! জলসার হিট জুটির বাস্তবেও চলছে মন দেওয়া-নেওয়া?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 4 December 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো:  কত কী যে ঘটে যায় চারিপাশে। মন ভাঙে, জোড়া লাগে, ক্ষতে পরে প্রলেপ। কিছু ঘটনা সামনে আসে আবার কিছু রয়ে যায় আড়ালে-আবডালে। এই যেমন স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিক। শুরু হয়েছে বেশ কিছু মাস আগেই। হিরো-হিরোইন বেশ পরিচিত মুখ। স্টুডিওপাড়ায় কান পাতলে খবর, সেটের বাইরেও নাকি আজকাল বেশ সময় কাটাচ্ছেন দু'জনে।
 

ফাঁক পেলেই চলে যাচ্ছে এদিক-ওদিক। প্রেমের সৌরভ নাকি ছড়িয়েছে বাস্তব জীবনেও। নায়িকা বেশ শুভ, অন্তত প্রযোজকদের তাঁকে ঘিরে লক্ষ্মীলাভ সে ইঙ্গিতই দেয়।

ওদিকে নায়ক কিছুটা চুপচাপ। সুশিক্ষিত, আগে জীবনে বসন্ত এসেছে, তা গড়িয়েছে বিয়েতেও। যদিও সেই বিয়ে ভেঙেছে বহু বছর আগেই। কিন্তু সময় তো থামে না। তাই নিয়েমের দাবি মেনে শীতকাল পড়তেই তাঁর মনেও লেগেছে ফাগের ছোঁয়া! তবে আপাতত তাঁরা স্পিক্টি নট। প্রশ্ন করলেই এড়িয়ে যাচ্ছে, ক্যামেরা দেখলেই 'কনসাস'! কিন্তু গুঞ্জন কি আর চাপা থাকে? নিজেদের প্রেমের 'ঝাঁপি' তাঁরা কবে উপুড় করেন এখন সেটাই দেখার।

টলিউডের অন্দরে ঘটে যায় অনেক কিছু। কিছু সামনে আসে, কিছু গোপন কথা থেকে যায় আমৃত্যু গোপনেই। ভাঙা-গড়ার এই বিন্যাসে এই সম্পর্কের পরিণতি কী হবে? উত্তর দেবে সময়।  


```