জানা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের সময় নোবেল ও সেই নারী ছাড়াও হাজির ছিলেন দু'জনের পক্ষ থেকে মোট চারজন সাক্ষী। অভিযুক্ত ও অভিযোগকারিণী দু'জনের সম্মতিতেই বিয়ে হয়েছে বলে খবর।
.png.webp)
ফের বিয়ে করলেন নোবেল
শেষ আপডেট: 20 June 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো: আদালত জানিয়েছিল, ধর্ষণের অভিযোগকারিণী যদি রাজি থাকেন তবে তাঁকে লিখিত ভাবে আইন মেনে বিয়ে করতে পারেন বাংলাদেশের বিতর্কিত গায়ক নোবেল! আদালতের তরফে অনুমতি মেলার পরেই বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের মধ্যেই অভিযোগকারিণীকে বিয়ে করলেন ওই গায়ক, বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর তরফে মিলেছে এমন তথ্যই।
জানা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের সময় নোবেল ও সেই নারী ছাড়াও হাজির ছিলেন দু'জনের পক্ষ থেকে মোট চারজন সাক্ষী। অভিযুক্ত ও অভিযোগকারিণী দু'জনের সম্মতিতেই বিয়ে হয়েছে বলে খবর।
ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে গত ২০ মে থেকে জেল হেফাজতে আছেন নোবেল। ওই নারীর নোবলের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন সহ একাধিক অভিযোগ এনে দাবি করেছিলেন, বিগত বেশ কিছু মাস ধরেই নোবেল তাঁকে আটকে রেখে অত্যাচার করছেন। এই অভিযোগের ভিত্তিতে নোবেলকে গ্রেফতার করা হলে নোবেল অবশ্য দাবি করেন, ওই নারী তাঁর স্ত্রী। যদিও আদালত সে সময় বিয়ের কাবিননামা দেখতে চাইলেও দেখাতে পারেননি নোবেল। এর পরেই সেই নারীকে লিখিত ও আইনত ভাবে বিয়ের ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।
সেই আবেদনের ভিত্তিতেই বাংলাদেশের আদালত জানিয়েছিলেন যদি সেই নারী রাজি থাকেন তবে আদালত এই বিয়েতে বাধা হয়ে দাঁড়াবে না। এর পরেই গতকাল অর্থাৎ ১৯ জুন বিয়ে করেন তাঁরা। যদিও এই বিয়ের পরেই সমাজের বিভিন্নমহল থেকে নানা ধরনের মন্তব্য এসেছে। অভিযুক্তকেই বিয়ে! মেনে নিতে পারছেন না অনেকেই।
নোবেল মানেই বিতর্ক। আগে বেশ কয়েকবার বিয়ে করেছেন তিনি ।যদিও কোনও বিয়েই স্থায়ী হয়নি। বরং অতীতেও তাঁর অন্য স্ত্রী তাঁর বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ আনেন। এও দাবি করেন, প্রতি দিন নাকি ৪ লক্ষ টাকার মাদক নিতেন সেই গায়ক। এ ছাড়াও মদ্যপ অবস্থায় স্টেজে ওঠা, ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার-- বিগত বেশ কিছু বছরে বিতর্কের অন্য নাম হয়ে উঠেছেন একদা প্রতিভাবান এই সঙ্গীতশিল্পী।