Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিয়ের অজুহাতেও মিলল না রেহাই! জামিন খারিজ, আপাতত জেলেই থাকতে হচ্ছে রাজপালকে

বিয়ের কারণ দেখিয়েও মিলল না জামিন! ৯ কোটি টাকার চেক-বাউন্স মামলায় আপাতত তিহার জেলেই রাজপাল যাদব।

বিয়ের অজুহাতেও মিলল না রেহাই! জামিন খারিজ, আপাতত জেলেই থাকতে হচ্ছে রাজপালকে

রাজপাল যাদব

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 February 2026 16:58

দ্য ওয়াল ব্যুরো: ৯ কোটি টাকার চেক-বাউন্স মামলায় বড় ধাক্কা খেলেন অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। দিল্লি হাই কোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ফলে আপাতত তিহার জেলেই থাকতে হবে তাঁকে। পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে সোমবার। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বলিউডের কয়েক জন অভিনেতা অর্থ সাহায্যের হাত বাড়িয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, বার বার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় আদালত কঠোর অবস্থান নিয়েছে। এমনকি বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে, এই কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন রাজপাল। কিন্তু সেই আবেদনও উচ্চ আদালতে গ্রহণযোগ্য হয়নি, উল্টে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তাঁকে। ফলে আরও অন্তত চার রাত তিহার জেলে কাটাতে হবে অভিনেতাকে।

গত ৫ ফেব্রুয়ারি তিহার জেলে আত্মসমর্পণ করেন রাজপাল। এর আগে ২০১৮ সালের এপ্রিলে ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধেই দিল্লি হাই কোর্টে আবেদন জানান তিনি। যদিও কিছু অর্থ পরিশোধ করেছিলেন, তবু এখনও প্রায় ৯ কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখযোগ্য, এর আগেও কয়েক দিন তিহার জেলে থাকতে হয়েছিল রাজপালকে। পরে জামিনে মুক্তি মিলেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে আবারও তাঁকে জেল হেফাজতেই থাকতে হচ্ছে।

প্রসঙ্গত, ‘আতা পাতা লাপাতা’ ছবির প্রযোজনার জন্য মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে মোট ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় সেই ঋণ শোধ করতে পারেননি অভিনেতা। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ায় এবং আইনি জটিলতার জেরেই তাঁকে জেল খাটতে হয়।


```