Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক যুগের অবসান, স্মৃতিতে অমলিন সরলা মহেশ্বরী, শোকস্তব্ধ সংবাদমহল

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার বেলায় খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে গোটা সংবাদ জাগতে। দূরদর্শন ন্যাশনাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। সেখানেই নজরে আসে দুঃসংবাদ।

এক যুগের অবসান, স্মৃতিতে অমলিন সরলা মহেশ্বরী, শোকস্তব্ধ সংবাদমহল

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 12 February 2026 14:42

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বেলায় মিলল মন খারাপের খবর। ভারতীয় টেলিভিশন সাংবাদিকতার এক উজ্জ্বল অধ্যায়ের অবসান। প্রয়াত দূরদর্শনের প্রবীণ সংবাদপাঠিকা সরলা মহেশ্বরী (Doordarshan anchor Sarla Maheshwari Died)। সরলা মহেশ্বরী ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ সংবাদমাধ্যম ও দর্শকমহল।

দূরদর্শন ন্যাশনাল সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে তাঁকে জানায় আন্তরিক শ্রদ্ধা। সেখানে উল্লেখ করা হয়, কোমল অথচ আত্মবিশ্বাসী কণ্ঠস্বর, নিখুঁত উচ্চারণ এবং সংযত উপস্থাপনা সরলা মহেশ্বরীকে আলাদা মর্যাদা এনে দিয়েছিল। পর্দায় তাঁর উপস্থিতি মানেই ছিল আস্থা ও স্থিরতা। দর্শকের সঙ্গে এক নীরব কিন্তু গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি— যেখানে খবর শুধু তথ্য নয়, দায়িত্ববোধের প্রতীক হয়ে উঠত।

প্রবীণ সংবাদপাঠক এবং তাঁর প্রাক্তন সহকর্মী শাম্মি নারাংও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, সরলা ছিলেন সৌজন্য ও মর্যাদার প্রতিমূর্তি। শুধু বাহ্যিক ব্যক্তিত্বেই নয়, ভাষাজ্ঞান ও বিষয়বস্তুর উপর অসাধারণ দখল তাঁকে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছিল। দূরদর্শনের পর্দায় তাঁর উপস্থিতির ছিল এক বিশেষ আভা, যা আজও দর্শকের মনে অম্লান।

অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে একে “টেলিভিশন সাংবাদিকতার সোনালি যুগের সমাপ্তি” বলে অভিহিত করেছে। তাঁদের মতে, তাঁর বিশ্বাসযোগ্যতা, শালীনতা এবং পেশাদারিত্ব আগামী প্রজন্মের সংবাদকর্মীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

দূরদর্শনের সেই সময়টিতে, যখন সংবাদপাঠ মানেই ছিল নিখুঁত উচ্চারণ, সংযমী ভঙ্গি এবং দায়িত্বশীল উপস্থাপনা, সরলা মহেশ্বরী ছিলেন অন্যতম পরিচিত মুখ। তাঁর কণ্ঠস্বর বহু গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ঘটনার সাক্ষী। সংবাদপাঠের মধ্য দিয়ে তিনি শুধু খবর পৌঁছে দেননি, বরং গড়ে তুলেছিলেন এক বিশ্বাসযোগ্য সাংবাদিকতার ধারা।

আজ বিকেল ৪টেয় দিল্লির নিগম বোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। কর্মজীবনের দীর্ঘ অধ্যায়ে তিনি যে সম্মান ও ভালোবাসা অর্জন করেছিলেন, তা-ই তাঁকে চিরস্মরণীয় করে রাখবে। তাঁর প্রয়াণে সংবাদজগতে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয়।


```