Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভাল ইংরেজি বলায় অবাক হয়েছিল হলিউড! নতুন দেশে টিকে থাকার লড়াই কেমন ছিল প্রিয়াঙ্কার?

বলিউডে প্রতিষ্ঠিত কেরিয়ার ছেড়ে হলিউডে শূন্য থেকে শুরু করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

ভাল ইংরেজি বলায় অবাক হয়েছিল হলিউড! নতুন দেশে টিকে থাকার লড়াই কেমন ছিল প্রিয়াঙ্কার?

প্রিয়াঙ্কা চোপড়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 February 2026 16:47

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই বলিউডের বড় পর্দা থেকে দূরে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে শেষবার তাঁকে হিন্দি ছবিতে দেখা গিয়েছিল। তার পর থেকে তাঁর ঠিকানা মূলত হলিউড। তবে বলিউড হোক বা হলিউড—অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তার নিরিখে প্রিয়াঙ্কা বরাবরই আলাদা জায়গায়। তবু ভারতীয় বিনোদুনিয়ার মজবুত অবস্থান ছেড়ে সম্পূর্ণ নতুন পরিবেশে, নতুন ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় তৈরি করা যে সহজ ছিল না, তা সম্প্রতি স্বীকার করলেন ‘পিগি চপস’ নিজেই।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা খোলাখুলি বলেন, “তিরিশ বছর বয়সে গিয়ে নতুন করে কেরিয়ার শুরু করা অত্যন্ত কঠিন। এটা একেবারে শূন্য থেকে শুরু করার মতো। ২০১৩ সালে যখন আমি আমার অভিনয় জীবনের নতুন যাত্রা শুরু করি, তখন আমি বলিউডে প্রতিষ্ঠিত ছিলাম। অর্থনৈতিকভাবে সুরক্ষিত ছিলাম। নিজেকে নতুন করে প্রমাণ করার প্রয়োজন ছিল না। কিন্তু আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চেয়েছিলাম।”

তিনি আরও যোগ করেন, “আজ আমি জীবনের ও কেরিয়ারের এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে আমি আমার ইচ্ছামতো চলতে পারি। নিজের মনের কথা শুনতে আমাকে দু’বার ভাবতে হয় না।”

হলিউডে পা রাখার পর বাস্তব ছবিটা অবশ্য মোটেই মসৃণ ছিল না। নতুন করে কেরিয়ার গড়ার সময় নানা অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। অনেকেই তাঁর সম্পর্কে পূর্বধারণা পোষণ করতেন—তা দ্রুতই বুঝতে পেরেছিলেন প্রিয়াঙ্কা। কারও কারও কাছে তাঁর সাবলীল ইংরেজি উচ্চারণ বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কখনও আবার অসহযোগিতার মুখেও পড়তে হয়েছে। সব মিলিয়ে কেরিয়ারের সেই সময়টা তাঁর কাছে ছিল বেশ কঠিন, এমনকি ভয়ংকরও।

তবে তিনি দমে যাননি। প্রিয়াঙ্কা বুঝেছিলেন, তাঁর প্রধান কাজ একটাই—অভিনয়ের মাধ্যমে দর্শকদের গল্প বলা। সেই লক্ষ্যেই মনোনিবেশ করেছিলেন তিনি।

সাফল্যের সূত্র নিয়েও নিজের মতামত স্পষ্ট করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, “জীবনে সাফল্য পেতে এবং একটা সময়ের পর জীবনকে সুরক্ষিত করতে শৃঙ্খলাপরায়ণ হওয়া অত্যন্ত প্রয়োজন। শৃঙ্খলাই আমাদের সঠিক সময়ে জীবনের প্রাপ্যটা পেতে সাহায্য করে।”

এতদিন বলিউড থেকে দূরে থাকলেও, এবার ফের ভারতীয় মেগাবাজেট ছবিতে দেখা যাবে তাঁকে। রাজামৌলীর ‘বারাণসী’ ছবিতে কাজ করছেন প্রিয়াঙ্কা। মাসখানেক ধরে সেই ছবির শুটিংয়ের জন্য তাঁর ভারতে যাতায়াত চলছে। পাশাপাশি শোনা যাচ্ছে, বহু প্রতীক্ষিত ‘কৃশ ৪’ এবং ‘ডন ৩’-এর মাধ্যমেও হিন্দি ছবির দুনিয়ায় প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি।


```