Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Hug day special: বলিউডের সেই দৃশ্যগুলো, সংলাপ যেখানে থেমে গিয়েছে, কাছে টেনে নেওয়াই ছিল উত্তর

বিশ্ব সিনেমার তুলনায় কাছাকাছি বা জড়িয়ে ধরার ক্ষেত্রে বলিউড অনেকটাই পিছিয়ে ছিল। দীর্ঘদিন ধরে আবেগ দেখানো হয়েছে সংলাপ, গান আর চোখে-চোখে কথার মাধ্যমে।

Hug day special: বলিউডের সেই দৃশ্যগুলো, সংলাপ যেখানে থেমে গিয়েছে, কাছে টেনে নেওয়াই ছিল উত্তর

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 12 February 2026 15:30

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব সিনেমার তুলনায় কাছাকাছি বা জড়িয়ে ধরার ক্ষেত্রে বলিউড অনেকটাই পিছিয়ে ছিল। দীর্ঘদিন ধরে আবেগ দেখানো হয়েছে সংলাপ, গান আর চোখে-চোখে কথার মাধ্যমে। কিন্তু তবু, কিছু দৃশ্য আছে, যেখানে শুধুমাত্র জড়িয়ে ধরা পুরো গল্পের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। (Hug Day, Bollywood iconic hugs, emotional movie moments, unforgettable film scenes, Bollywood love scenes, friendship in Bollywood films, power of silence in cinema, Chak De India hug scene, Yeh Jawaani Hai Deewani Bunny Naina scene, Taare Zameen Par emotional moment, ZNMD Imraan Arjun apology scene, Rang De Basanti ending scene, Tamasha Tara Ved scene, Wake Up Sid Sid Aisha moment, romantic Bollywood moments)

1

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-তে বানি আর নয়নার সে দৃশ্য ভুলবার নয়। বানি মজা করে বলে, “এত বড় বক্তৃতা দিলাম, হাততালি তো দাও?” নয়না কিচ্ছুটি বলে না। সে শুধু তাকে জড়িয়ে ধরে, তারপর চোখের জল নিয়ে সরে যায়। কোনও নাটকীয় সংলাপ নেই, কিন্তু অনুভূতি তীব্রতা আছে। প্রেমের শক্তি ঠিক এমনই চুপচাপ হয় কখনও কখনও।

2

সে সব মুহূর্ত আজও দর্শকের মনে রয়ে গেছে। ‘চক দে! ইন্ডিয়া’-র শেষে সেই কোমল আর প্রীতির হাগ করার দৃশ্যটি মনে পড়লেই দর্শকের শরীর আজও কেমন যেন হয়। এত সহজ ভঙ্গি, অথচ কত গভীর প্রভাব। ‘চক দে! ইন্ডিয়া’-তে কোমল আর প্রীতির সম্পর্ক শুরু থেকেই তিক্ততায় ভরপুর ছিল। প্রতিযোগিতা, অহং—সব মিলিয়ে এক দূরত্ব। কিন্তু শেষ পর্যন্ত গোটা টিমের সাফল্যর সামনে ব্যক্তিগত বিরোধ ছোট হয়ে যায়। তাদের কাছে আসার মুহূর্তটি তাই শুধু সম্পর্কের পরিবর্তন নয়, এক মানসিক যাত্রার অধ্যায়ও। দৃশ্যটি এত স্বাভাবিকভাবে ধরা হয়েছে যে তা আজও মনে গেঁথে আছে।

3

‘তারে জমিন পার’-এ ইশান যখন তার স্যর রাম নিকুম্ভকে জড়িয়ে ধরে, সেটি তখন গ্রহণযোগ্যতার মুহূর্ত। প্রথমবার সে বুঝতে পারে, তাকে কেউ বোঝে। সে একা নয়। এই দৃশ্য অনেক প্রাপ্তবয়স্ক মানুষকেও কাঁদিয়েছে। বয়স সেখানে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি।

4

‘জিন্দেগি না মিলেগি দোবারা’-তে ইমরানের ক্ষমা চাওয়ার গল্পটাও স্পর্শকাতর। প্রথমবার তার কথায় আন্তরিকতা ছিল না। পরে যখন নিজের ভেতরের অস্থিরতার মুখোমুখি হয়ে সে সত্যি অনুতপ্ত হয়, তখন অর্জুনকে জড়িয়ে ধরা দৃশ্যটি অন্য মাত্রা পায়। সেই মুহূর্তে বন্ধুত্বের ওজন বোঝা যায়। পরিচালনার সূক্ষ্মতা সেখানে স্পষ্ট।

5

‘রং দে বসন্তী’-র শেষে পুরো টিমটার একসঙ্গে জড়িয়ে থাকা—আর ব্যাকগ্রাউন্ডে এ. আর. রহমানের ‘রুবরু’। বন্ধুত্ব, বিদায় আর আত্মত্যাগ—সব মিলিয়ে এক আবেগঘন দৃশ্য। এমন দৃশ্য খুব কমই তৈরি হয়।

6

‘তামাশা’-তে তারা আর বেদের সম্পর্ক ভাঙা আর জোড়া লাগার মাঝখানে যে মুহূর্ত, তাতে জমে থাকা আবেগ। ‘আগর তুম সাথ হো’ বাজতে থাকে, আর তারা একে অপরকে ধরে রাখে। সব বদলে গেছে, তবু ছাড়তে মন চায় না। দৃশ্যটি কষ্ট দেয়, সত্যি মনে হয়।

7

আর শেষে ‘ওয়েক আপ সিড’-এ সিডের সেই রাতের দৃশ্য—বাড়ি ছেড়ে সে পৌঁছে যায় আইশার দরজায়। দরজা খুলতেই অবাক আইশা, আর সিড কোনও কথা না বলে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। কোনও শব্দও নয়, তবু সব বলা হয়ে যায়। এই নিস্তবদ্ধতা দৃশ্যটিকে আলাদা করে।

বলিউডের এই মুহূর্তগুলোতে দেখা দেয়, বড় আবেগ প্রকাশ করতে সবসময় সংলাপের দরকার পড়ে না। কখনও কাছে টেনে নেওয়াই যথেষ্ট। হাগ ডে তাই ক্যালেন্ডারের একটি দিন নয়। মনে করিয়ে দেয়, সম্পর্কের ভাষা অনেক সময় শব্দহীন। আজকের দিনে যদি কাউকে কিছু বলতে ইচ্ছে করে, হয়তো দীর্ঘ ব্যাখ্যার দরকার নেই। শুধু একবার কাছে টেনে নিলেই সব কথা বলা হয়ে যায়...


```