Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ইনস্টাগ্রামে হাতেখড়ি ৮২-র অমিতাভের, ভক্তরা বলছে, 'Gen Z-এ স্বাগত বিগ বি'

৮২ বছর বয়সে এবার ইনস্টাগ্রাম ব্যবহার শিখছেন বিগ বি। নিজেই শেয়ার করলেন ভিডিও, ভক্তরা ভরিয়ে দিলেন কমেন্টে।

 

ইনস্টাগ্রামে হাতেখড়ি ৮২-র অমিতাভের, ভক্তরা বলছে, 'Gen Z-এ স্বাগত বিগ বি'

অমিতাভ বচ্চন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 July 2025 11:55

দ্য ওয়াল ব্যুরো: বয়স তাঁর কাছে নিছক একটা সংখ্যা মাত্র। একের পর এক প্রজন্ম বদলেছে, কিন্তু বদলায়নি তাঁর কাজের প্রতি নিষ্ঠা। এখনও বারো ঘণ্টার বেশি সময় ধরে শুটিং করেন, শেখার আগ্রহও একফোঁটাও কমেনি। এবার সেই ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন শিখতে চলেছেন ইনস্টাগ্রাম ব্যবহার।

সম্প্রতি ক্যামেরার দিকে তাকিয়ে নিজের একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করেছেন মেগাস্টার। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আমি ইনস্টাগ্রাম ব্যবহার করা শিখছি। আশা করি, একদিন ঠিক শিখে যাব।”

ভিডিওর সঙ্গে কোনও ক্যাপশন দেননি বিগ বি। কিন্তু ভক্তরা বুঝে গিয়েছেন, এবার ইনস্টাতেও একটিভ হতে চলেছেন তিনি। যদিও বহুদিন ধরেই তাঁর একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, কিন্তু খুব বেশি সক্রিয় ছিলেন না। মাঝেমধ্যে ভক্তদের বানানো কিছু ছবি পোস্ট করতেন। অন্যদিকে টুইটার বা ব্লগে বরাবরই বেশ নিয়মিত ছিলেন তিনি।

তাঁর এই ইনস্টাগ্রাম পোস্টে নেটিজেনরা ভরিয়ে দিয়েছেন কমেন্টে। কেউ লিখেছেন, “ইনস্টায় আপনাকে স্বাগতম!” কেউ বা মজা করে বলেছেন, “অবশেষে জেন-জি হয়ে উঠলেন অমিতাভ স্যার!” কেউ আবার মন্তব্য করেছেন, “এতদিনে এলেন!” যদিও কিছু সমালোচনাও এসেছে, কিন্তু ভক্তদের ভালবাসা যে তার চেয়েও অনেক বেশি— তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে কাজের দিক থেকেও কোনও বিরতি নেই অমিতাভের। আসতে চলেছে একের পর এক ছবি— 'কল্কি ২৮৯৮ AD', 'ভেট্টাইয়ান', 'বি হ্যাপি', এবং 'সেকশন ৮৪'-তে দেখা যাবে তাঁকে।


```