Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

একের পর এক হিট ছবির সিক্যুয়েল, অগাস্টে মুক্তি পাচ্ছে ৮টি বিগ বাজেটের সিনেমা

সিনেপ্রেমীদের জন্য ২০২৫-এর অগাস্ট মাস হতে চলেছে একেবারে জমজমাট। রোমান্স, কমেডি, অ্যাকশন, থ্রিলার থেকে শুরু করে বায়োপিক— এই মাসেই প্রেক্ষাগৃহে আসছে একে একে আটটি বড় বাজেটের ছবি। 

একের পর এক হিট ছবির সিক্যুয়েল, অগাস্টে মুক্তি পাচ্ছে ৮টি বিগ বাজেটের সিনেমা

আটটি বড় বাজেটের ছবি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 July 2025 23:57

দ্য ওয়াল ব্যুরো: সিনেপ্রেমীদের জন্য ২০২৫-এর অগাস্ট মাস হতে চলেছে একেবারে জমজমাট। রোমান্স, কমেডি, অ্যাকশন, থ্রিলার থেকে শুরু করে বায়োপিক— এই মাসেই প্রেক্ষাগৃহে আসছে একে একে আটটি বড় বাজেটের ছবি। ফলে সিনেমা হলে ভিড় বাড়ার আশঙ্কা একপ্রকার নিশ্চিত বলেই মনে করছে বলিউড মহল।

মাসের শুরুতেই ১ অগাস্ট মুক্তি পাচ্ছে একসঙ্গে তিনটি ছবি। প্রথমেই রয়েছে অজয় দেবগন ও ম্রুনাল ঠাকুর অভিনীত 'সন অব সর্দার ২'। এই কমেডি-ড্রামা ঘরানার ছবিতে দেখা যাবে, স্কটল্যান্ডে গিয়ে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করতে গিয়ে কীভাবে জস্সি একের পর এক মাফিয়ার জালে জড়িয়ে পড়ে। অ্যাকশন, হাসি ও পারিবারিক টানাপড়েনে ভরপুর এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

একই দিনে আসছে ‘অজয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’। এটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবনের ওপর ভিত্তি করে তৈরি বায়োপিক। তাঁর শৈশব থেকে রাজনৈতিক জীবনের উত্থান— সবটাই তুলে ধরা হবে ছবিতে। এছাড়া রয়েছে ‘ধড়ক ২’, যেখানে মুখ্য ভূমিকায় সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি। ২০১৮ সালের হিট ছবি ‘ধড়ক’-এর এই সিক্যুয়েলে উঠে এসেছে জাতপাত, ধর্ম ও শ্রেণিভেদের জেরে প্রেমের পথের বাধা।

৮ অগাস্ট প্রেক্ষাগৃহে আসছে আরও দু'টি ছবি। তার মধ্যে একটি হল 'জোরা'— একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার, যেখানে চারজন মহিলার চরিত্র ঘিরে আবর্তিত হয় গল্প। ‘জোরা’ নামে এক রহস্যময় খুনিকে খুঁজতে গিয়েই ক্রমশ উন্মোচিত হয় একের পর এক চমকপ্রদ তথ্য। একই দিনে মুক্তি পাবে ‘হীর এক্সপ্রেস’— উমেশ শুক্লা পরিচালিত একটি ফ্যামিলি ড্রামা-কমেডি। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আশুতোষ রানা, গুলশন গ্রোভার ও সঞ্জয় মিশ্র।

এরপর ১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘কুলি’। একটি আধুনিক অ্যাকশন-ড্রামা, যেখানে মধ্যবিত্ত জীবনের লড়াই এবং এক নারীর সাহসী চরিত্রে শ্রুতি হাসানের অভিনয় দর্শককে টানবে বলেই মনে করা হচ্ছে। একই দিনে মুক্তি পাবে ‘ওয়ার ২’। যশরাজ স্পাই ইউনিভার্সের সবচেয়ে ব্যয়বহুল এই ছবিতে মুখোমুখি হবেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। থাকবে আন্তর্জাতিক লোকেশন, স্পাই ড্রামা ও চমকে দেওয়া ক্লাইম্যাক্স।

মাসের শেষে, ২৯ অগাস্ট মুক্তি পেতে চলেছে ‘পরম সুন্দরী’। একটি লাইট মেটেড ফ্যামিলি ড্রামা যেখানে দেখানো হবে, কীভাবে এক তরুণী নিজের স্বপ্নপূরণের জন্য সমাজের বিধিনিষেধের বিরুদ্ধে দাঁড়ায় এবং আত্মনির্ভর হয়ে ওঠে। সব মিলিয়ে অগাস্ট মাস বলিউডে যেন একেবারে ব্লকবাস্টার-ঝড়। 


```