Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সিনেমা হলে গিয়ে দেখা হয়নি? আর আফসোস নয়, অগাস্টে ইউটিউবে আসছে 'সিতারে জমিন পর'

প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করার পর এবার ইউটিউবের পর্দায় আসছে আমির খান অভিনীত ছবি 'সিতারে জমিন পর'।

সিনেমা হলে গিয়ে দেখা হয়নি? আর আফসোস নয়, অগাস্টে ইউটিউবে আসছে 'সিতারে জমিন পর'

'সিতারে জমিন পর'

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 July 2025 23:06

দ্য ওয়াল ব্যুরো: প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করার পর এবার ইউটিউবের পর্দায় আসছে আমির খান অভিনীত ছবি 'সিতারে জমিন পর'। আগামী ১ অগাস্ট থেকে মাত্র ১০০ টাকার বিনিময়ে দেখা যাবে এই ছবিটি ইউটিউব সিনেমা অন ডিমান্ড প্ল্যাটফর্মে। তবে শুধু ভারতে নয়, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন্স ও স্পেন-সহ ৩৮টি দেশে স্থানীয় মুদ্রায় ছবি দেখার সুযোগ থাকছে।

এর আগেই খবর হয়েছিল, অ্যামাজন প্রাইম ভিডিয়োর ১২০ কোটির ওটিটি ডিল ফিরিয়ে দিয়েছিলেন আমির। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ছবিটি কোনও ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে নয়, শুধুমাত্র ইউটিউবেই মুক্তি পাবে। কারণ, তাঁর লক্ষ্য, “সাশ্রয়ী মূল্যে বিশ্বের যেকোনও প্রান্তে থাকা দর্শকের কাছে সিনেমা পৌঁছে দেওয়া।”

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আমির খানের দীর্ঘদিনের ভাবনা। তাঁর কথায়, “গত ১৫ বছর ধরেই আমি ভাবছিলাম কীভাবে তাঁদের কাছে সিনেমা পৌঁছে দেওয়া যায়, যাঁরা হলে যেতে পারেন না। আজ দেশে ইন্টারনেট ও ইউপিআই ব্যবস্থা অনেক সহজলভ্য হয়েছে। প্রায় প্রতিটি ডিভাইসে ইউটিউব রয়েছে। এটাই সেরা সময় এই উদ্যোগের জন্য।”

ছবিটি ইতিমধ্যেই হল থেকে প্রশংসা কুড়িয়েছে। আমির খান ও জেনেলিয়া ডি'সুজা অভিনীত এই চলচ্চিত্রে দেখা গিয়েছে এক বাস্কেটবল কোচ ও তাঁর ছাত্রদের গল্প। সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়েও রয়েছে ছবির আবেগঘন বার্তা।

আমির আরও বলেন, “আমি চাই, দর্শক যখন খুশি, যেখানেই থাকুক— সিনেমা দেখতে পারেন। যদি এই মডেল সফল হয়, তাহলে নতুন শিল্পীরা আরও স্বাধীনভাবে কাজ করতে পারবেন। ইন্ডাস্ট্রিতে নতুন গল্প বলা সহজ হবে, সীমানা আর বাধা পেরিয়ে।”
 


```