Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

জুবিনের মৃত্যুর তদন্ত শেষ, সামনের সপ্তাহের মধ্যেই চার্জশিট দিতে চলেছে সিআইডি

জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg Death) মৃত্যুকে ঘিরে তদন্ত প্রায় শেষ করে ফেলেছে অসম (Assam) সিআইডি, জানালেন এসআইটি প্রধান ও অসম পুলিশ স্পেশ্যাল ডিজিপি এম পি গুপ্তা। 

জুবিনের মৃত্যুর তদন্ত শেষ, সামনের সপ্তাহের মধ্যেই চার্জশিট দিতে চলেছে সিআইডি

জুবিন গর্গ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 December 2025 16:04

দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গাপুরে রহস্যজনক (Singapore News) মৃত্যু। ঠিক কোন পথে এগোচ্ছে তদন্ত? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল। জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg Death) মৃত্যুকে ঘিরে তদন্ত প্রায় শেষ করে ফেলেছে অসম (Assam) সিআইডি, জানালেন এসআইটি প্রধান ও অসম পুলিশ স্পেশ্যাল ডিজিপি এম পি গুপ্তা। তাঁর কথায়, “সিঙ্গাপুর থেকে সমস্ত প্রয়োজনীয় নথি ও প্রমাণ এসে গিয়েছে। চার্জশিটে বিস্তারিত তথ্য থাকছে। কয়েক দিনের মধ্যেই আমরা চার্জশিট জমা দেব।”

ডিজি জানান, তদন্ত এখন অত্যন্ত অগ্রসর পর্যায়ে। তিনি বলেন, “ফরেনসিক, মেডিকো-লিগ্যাল— সব রিপোর্ট হাতে এসেছে। মৌখিক সাক্ষ্য, ইলেকট্রনিক ডেটা ও নথিগত তথ্য— এই তিনের ভিত্তিতেই তৈরি হচ্ছে চার্জশিট। সিঙ্গাপুরে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ সাক্ষী স্বেচ্ছায় তদন্তে সহযোগিতা করেছেন।” তদন্তের প্রতিটি ধাপই আইনি বিধি মেনে হয়েছে বলেও দাবি এসআইটি প্রধানের।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভ করতে নেমে মৃত্যু হয় অসমের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Singer Zubeen Garg)। উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে তিনি গিয়েছিলেন North East India Festival (NEIF)-এর ৪র্থ সংস্করণে অংশ নিতে। এরপরই মৃত্যুর কারণকে ঘিরে তৈরি হয় রহস্যের আবহ।

ঘটনার তদন্তে নেমে সিঙ্গাপুরে জুবিনের সঙ্গে থাকা কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন— NEIF-এর প্রধান আয়োজক শ্যামকানু মহান্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, দুই ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহান্ত। পরে গ্রেফতার হন জুবিনের আত্মীয় এবং অসম পুলিশের ডিএসপি সন্দীপন গর্গ-ও।

এতেই শেষ নয়। তদন্তে উঠে আসে আরও আকর্ষণীয় তথ্য— জুবিনের দুই পিএসও নন্দেশ্বর বরা এবং প্রবীণ বৈশ্য-র অ্যাকাউন্টে পাওয়া যায় ১.১ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন। এরপর তাঁদেরও গ্রেফতার করে পুলিশ।

কিছুদিন আগেই অসম বিধানসভায় দাঁড়িয়ে হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছিলেন গায়কের মৃত্যু কোনও দুর্ঘটনা নয়। বরং পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তাঁকে।। তিনি বলেন, "প্রাথমিক তদন্তের পরই অসম পুলিশ বুঝে যায় যে (জুবিনের মৃত্যু) সরাসরি খুন। প্রথম দিন থেকেই ওটা খুন ছিল। অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, অমৃতপ্রভ মহন্ত এবং শেখর জ্যোতি গোস্বামী খুনের মামলায় জেলে রয়েছেন। জুবিনের সঙ্গে আমাদের আবেগ জড়িে আছে। তাই জুবিন গর্গের খুনের তদন্ত করছি আমরা।"

জুবিনের মৃত্যুকে গোড়া থেকেই 'খুন' বলে দাবি করে আসছেন হিমন্ত। কেন তাঁর মনে এমন বদ্ধমূল ধারণা জন্মায়, তাও ব্যাখ্যা করেন তিনি। বলেন, "ওঁর মৃত্যুর পর পরই মনে হচ্ছিল, কিছু একটা অঙ্ক মিলছে না। তাই অপরাধমূলক ষড়যন্ত্র, খুন ও গাফলতিতে মৃত্য়ুর ধারায় এফআইআর দায়ের করি আমরা। গোড়া থেকেই অসম পুলিশ নিশ্চিত ছিল যে, ওটা খুন। তাই দু'দিনের মধ্যে অসম সরকার আদালতকে তা জানায়।"


```