Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সেটেই নাকি হাজির হতেন রাতে! ভাইজানের শুটিং অভ্যাসে ক্ষুব্ধ এ. আর. মুরুগাদোস

বলিউডের ভাইজানকে ঘিরে ফের নতুন বিতর্ক। নামজাদা পরিচালক এ. আর. মুরুগাদোস সম্প্রতি এক সাক্ষাৎকারে খুলে বললেন সলমন খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। আর সেখানেই উঠে এল তিক্ততার সুর।

সেটেই নাকি হাজির হতেন রাতে! ভাইজানের শুটিং অভ্যাসে ক্ষুব্ধ এ. আর. মুরুগাদোস

ভাইজান-এ. আর. মুরুগাদোস

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 19 August 2025 14:00

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ভাইজানকে ঘিরে ফের নতুন বিতর্ক। নামজাদা পরিচালক এ. আর. মুরুগাদোস সম্প্রতি এক সাক্ষাৎকারে খুলে বললেন সলমন খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। আর সেখানেই উঠে এল তিক্ততার সুর।



চলচ্চিত্র সমালোচক ভরদ্বাজ রঙ্গনের সঙ্গে এক কথোপকথনে মুরুগাদোস স্পষ্ট জানান— সলমন নিয়মিত দেরি করে সেটে আসতেন। দিনের শুটিং রাত আটটার পর শুরু হতো, ফলে বাধ্য হয়েই পুরো ছবির বড় অংশ গ্রীন স্ক্রিন আর ভিএফএক্সে করতে হয়েছে। পরিচালকের আক্ষেপ, এতে তাঁর সৃজনশীল ভাবনায় বাঁধা এসেছে। এমনকি দিনের দৃশ্যও রাতের অন্ধকারে শুট করতে হয়েছে, যা ছিল তাঁর কাছে একেবারেই তিক্ত অভিজ্ঞতা।


এখানেই থামেননি তিনি। মুরুগাদোস আরও বলেন, রাতে শুটিং করতে গিয়ে সবচেয়ে সমস্যায় পড়েছিলেন শিশুশিল্পীদের নিয়ে। স্কুল ফেরার দৃশ্যও মাঝরাতে শুট করতে হয়েছে, ফলে বাচ্চারা প্রায়শই ক্লান্ত হয়ে পড়ত, ঘুমিয়ে যেত। এই অবস্থায় ছবির গতি বারবার থমকে গিয়েছে।


‘সিকান্দার’-এর প্রসঙ্গে আসতেই মুরুগাদোস সোজাসাপ্টা স্বীকার করেন, এই ছবিতে তিনি নিজের মতো করে কাজটা এগোতে পারেননি। তুলনায় ‘গজনি’ অনেক সহজ ছিল, কারণ সেটি ছিল একটি রিমেক। সেখানে তিনি আগে থেকেই প্রস্তুত ছিলেন। কিন্তু ‘সিকান্দার’-এ নতুন গল্পে তাঁর সৃজনশীলতা বারবার আটকেছে।


পরিচালকের খোলামেলা স্বীকারোক্তি প্রকাশ্যে আসতেই বলিউড মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। কেউ বলছেন, অতিরিক্ত ভিএফএক্স গল্পের স্বাদ নষ্ট করে দেয়, আবার অনেকে মনে করছেন মুরুগাদোসের উচিত ছিল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। তবে এটুকু নিশ্চিত, তাঁর অকপট মন্তব্য সলমনের তারকাসুলভ শৃঙ্খলাহীনতার আলোচনাকে ফের উসকে দিয়েছে। শেষমেশ প্রশ্ন থেকেই যায়— তারকাখ্যাতি আর পেশাগত শৃঙ্খলার মধ্যে সঠিক ভারসাম্য কি আদৌ সম্ভব? সময়ই হয়তো এর জবাব দেবে।


```