Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জেল খাটবেন মিঠুন? ‘জেলার’-এর দাপটে কোণঠাসা ‘মহাগুরু’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত আর বলিউডের ‘মহাগুরু’ মিঠুন এবার, একসঙ্গে একই পর্দায়! শিহরণ জাগছে নিশ্চয়ই। এবার সেই অবিশ্বাস্য দৃশ্যই সত্যি হতে চলেছে। 

জেল খাটবেন মিঠুন? ‘জেলার’-এর দাপটে কোণঠাসা ‘মহাগুরু’

‘মহাগুরু’ মিঠুন

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 19 August 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত আর বলিউডের ‘মহাগুরু’ মিঠুন এবার, একসঙ্গে একই পর্দায়! শিহরণ জাগছে নিশ্চয়ই। এবার সেই অবিশ্বাস্য দৃশ্যই সত্যি হতে চলেছে। 


পরিচালক নেলসন দিলীপকুমারের ‘জেলার ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিঠুনকে। ইতিমধ্যেই চেন্নাইসহ দেশের নানা প্রান্তে জোরকদমে চলছে ছবির শুটিং। খুব শিগগিরই রজনীকান্তের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন মিঠুন। শোনা যাচ্ছে, তাঁর চরিত্রটি শুধু ক্যামিও কিংবা গেস্ট অ্যাপিয়ারেন্স নয়, বরং কাহিনির মূল স্রোতের সঙ্গে জড়িয়ে থাকা পূর্ণাঙ্গ ভূমিকা।


এ যেন এক বিরল দৃশ্য হতে চলেছে— ভারতীয় সিনেমার দুই মহাতারকা একই ছবিতে। এর আগে অবশ্য রজনীকান্তকে মিঠুনের দুটি ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল। একটি হিন্দি ছবি ‘ভ্রষ্টাচার’ (১৯৮৯) এবং অন্যটি বাংলা ‘ভাগ্যদেবতা’ (১৯৯৭)। কিন্তু এবার প্রথমবারের মতো তাঁরা সমানতালে অভিনয় করবেন, যা নিঃসন্দেহে সিনেমাপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ।

Jailer first look: Rajinikanth plays a man you don't want to mess with. See  photo | Tamil News - The Indian Express

সুপারস্টার রজনীকান্ত


প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ বক্স অফিসে রীতিমতো দাপিয়ে চলেছিল। বিশ্বব্যাপী আয় ছুঁয়েছিল ৬০০ কোটির গণ্ডি। রজনীকান্তের ‘টাইগার’ মুথুভেল পাণ্ডিয়ান চরিত্রটি এক লাফে পৌঁছে গিয়েছিল দর্শকের হৃদয়ে। সঙ্গে মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফের শক্তিশালী উপস্থিতি ছবিটিকে দিয়েছে অন্য মাত্রা। স্বাভাবিকভাবেই সিক্যুয়েলের প্রতি প্রত্যাশা আকাশছোঁয়া।


এদিকে, রজনীকান্ত বর্তমানে ব্যস্ত তাঁর সাম্প্রতিক ব্লকবাস্টার ‘কুলি’ নিয়ে, যা লোকেশ কানাগারাজ পরিচালিত। ১৪ আগস্ট মুক্তির প্রথম দিনেই ছবির লক্ষ্মীলাভ ১৫১ কোটি টাকা— যা নতুন রেকর্ড। মাত্র চার দিনেই দেশীয় বাজারে আয় ছুঁয়েছে ২০০ কোটির সীমা, আর বিশ্বব্যাপী আয় পৌঁছে গেছে ৪০০ কোটির ওপরে।


এমন উজ্জ্বল সময়ে ‘জেলার ২’–এ মিঠুনের প্রবেশ নিঃসন্দেহে ছবিটিকে দেবে অন্য রকম আবেগ আর উত্তেজনা। ভারতীয় সিনেমার দুই মহাতারকার এই ঐতিহাসিক মিলন কেবল পর্দায় নয়, দর্শকের মনে তৈরি করবে অমোচনীয় স্মৃতি, আশা এমনই। বলা যায়, এ এক উৎসব— যেখানে ভক্তরা দেখতে পাবেন একসঙ্গে রজনীকান্ত আর মিঠুনকে, দুই ভিন্ন আকাশের তারা, তবু একই আলোয় জ্বলজ্বল করা এক মহাযুগল!


```