Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

মিঠুন-দেবশ্রী আবার পর্দায়! নাচের তালে সুপারহিট জুটির কেমিস্ট্রি জমে উঠবে দর্শকদের সামনে

মিঠুন-দেবশ্রীর প্রথম সুপারহিট ছবি ছিল 'ত্রয়ী'। আর ডি বর্মণের গানে গানে এই ছবি বিশাল হিট করেছিল। এরপর মিঠুন মুম্বই পাড়ি দিলেও দেবশ্রীর সঙ্গে তাঁর আজীবন বন্ধুত্ব রয়েই গিয়েছিল। 

মিঠুন-দেবশ্রী আবার পর্দায়! নাচের তালে সুপারহিট জুটির কেমিস্ট্রি জমে উঠবে দর্শকদের সামনে

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 August 2025 17:32

দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ মুখোপাধ্যায়ের 'নদী থেকে সাগরে' ছবির মাধ্যমে এই জুটির জয়যাত্রা শুরু হয়েছিল। সালটা তখন ১৯৭৮। প্রায় পঞ্চাশ বছর পার করে তাঁরা আজ প্রবীণ কিন্তু তবু চিররঙিন এই জুটি। তাঁরা হলেন মিঠুন দেবশ্রী। এবার আবার এই জুটি পর্দায় একসঙ্গে আসতে চলেছে। তাঁদের শেষ রিলিজড বাংলা ছবি ছিল 'শাস্ত্রী'। এই ছবি বক্সঅফিসে সেভাবে সাফল্য পায়নি। তবে এবার আবার একসঙ্গে কোথায় আসতে চলেছে এই জুটি?

মিঠুন-দেবশ্রীর প্রথম সুপারহিট ছবি ছিল 'ত্রয়ী'। আর ডি বর্মণের গানে গানে এই ছবি বিশাল হিট করেছিল। এরপর মিঠুন মুম্বই পাড়ি দিলেও দেবশ্রীর সঙ্গে তাঁর আজীবন বন্ধুত্ব রয়েই গিয়েছিল। পরবর্তীকালে 'যুদ্ধ', 'অভিমুন্য', 'এম এল এ ফাটাকেষ্ট', 'টাইগার' এর মতো একাধিক ছবি করেছেন তাঁরা।

Mithun Chakraborty and Debashree Roy ...

এবার বড় পর্দায় নয়, ছোট পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। জি বাংলার রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স' শোয়ের ফাইনাল পর্বে মিঠুনের অতিথি হয়ে থাকছেন দেবশ্রী রায়। সামনে এল এই শোয়ের ঝলক। সেখানেই মিঠুন-দেবশ্রীকে একসঙ্গে নাচতে দেখা যাবে।

এবারের 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিচারকের আসনে দেখা যাচ্ছে যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়কে। সঞ্চালনার পাশাপাশি এবছর বিচারকের আসনে রয়েছেন অঙ্কুশ হাজরাও। 

Mithun Chakraborty and Debashree Roy ...

 গ্র্যান্ড ফিনালেতে কোন প্রতিযোগীরা জিতে নিল সেটার সেরা শিরোপা সেটাই এখন দেখার। এতদিন দেখা প্রতিটি পর্ব থেকে কারা উঠে এল প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে!

এই গ্র্যান্ড ফিনালেতে হতে চলেছে নাচ ও গ্ল্যামারের রমরমা। এদিন আবারও একফ্রেমে ধরা দিতে চলেছেন মিঠুন ও দেবশ্রী রায়। একসঙ্গে গানের তালে পা মেলাতেও দেখা যাবে তাঁদের। অন্যদিকে, একই মঞ্চে দেখা যেতে চলেছে টোটা রায়চৌধুরীকেও। আসলে 'ডান্স বাংলা ডান্স'-এর গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে আসছেন দেবশ্রী ও টোটা। তাই স্বাভাবিকভাবেই ওই মঞ্চে তাঁদের পারফর্ম করতে দেখবেন দর্শক।

Mithun Chakraborty and Debashree Roy come together in Dance Bangla Dance s  grand finale : 2025-08-18 | Aajkaal Bengali News, Bangla News, Breaking  News in Bengali

টোটা রায়চৌধুরী 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে ডান্স ফ্লোর মাতিয়ে প্রমাণ করেছেন পুরুষরাও নাচে কিছু কম নয়। এখন টোটা আন্তর্জাতিক মুখ।

তবে এইসব নাচের মঞ্চে টোটা রায়চৌধুরী, দেবশ্রী রায় বা মমতা শঙ্কররা কখনও বিচারক হতে রাজি হননি। শুধুমাত্র বিশেষ পর্বেই থাকেন তাঁরা। সেভাবেই গ্র্যান্ড ফিনালে তে দেবশ্রী আর টোটা, টলিউডের দুই নৃত্যরত্ন থাকবেন মঞ্চ মাতাতে। কিন্তু বিচারের দায়িত্বে তাঁরা থাকবেন না।

গ্র্যান্ড ফিনালের শুটিং হয়ে গিয়েছে। 
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রিয়্যালিটি শো-এর গ্র্যান্ড ফিনালের প্রথম প্রোমো। ওই ভিডিওতে মিঠুন-দেবশ্রীর নাচের এক ঝলক দেখেই উত্তেজনা ছড়িয়েছে নেটনাগরিকদের মধ্যে।


```