Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘আশা ছিল তুমি কখনও আমাকে ডাকবে’, রাহুলের পডকাস্টে আসা হল না অপর্ণা সেনের

প্রয়াত অভিনেতার আত্মার শান্তি কামনায় অপর্ণা সেন লেখেন, ‘জানি না মরণোত্তর কোনও অস্তিত্ব থাকে কিনা মানুষের। যদি থাকে, তুমি সেখানে নতুন প্রাণ নিয়ে রাজ কর। আমাদের সকলের ভালবাসা তোমার সঙ্গে রইল।’

‘আশা ছিল তুমি কখনও আমাকে ডাকবে’, রাহুলের পডকাস্টে আসা হল না অপর্ণা সেনের

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 31 March 2026 12:56

দ্য ওয়াল ব্যুরো: অকালেই চলে গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee News)। শোকে ভেঙে পড়ে গোটা ইন্ডাস্ট্রি। শেষশ্রদ্ধা জানাতে ছুটে এলেন বহু তারকা। তবে সেখানে দেখা মেলেনি অপর্ণা সেনের (Aparna Sen)। তিনি কলকাতায় নেই। তবে এই শোক নাড়া দিয়েছে তাঁকে। বিশ্বাস করতে পারছেন না, এটা সত্যি ঘটেছে? রাহুল আর নেই। সকলের মতো তিনিও রাহুলের (Rahul Arunodoy Banerjee Death) অভিনয় গুণে মুগ্ধ। অভিনেতার চলে যাওয়া নিয়ে শত মনে, শত শত প্রশ্ন। সেই প্রশ্ন তাঁর মনেও উঁকি দিয়েছে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনিও প্রশ্ন তুললেন, ‘রাহুল! কেন তোমাকে এত তাড়াতাড়ি চলে যেতে হল?’

এই মর্মান্তিক ঘটনায় শোকাহত তিনিও। লিখলেন, ‘কিছুই তো বুঝতে পারছি না। এই মর্মান্তিক দুর্ঘটনা যখন ঘটলো, আমি কলকাতায় ছিলাম না, এখনও নেই। অনেক কিছু থেকেই সরে গেছি, সরিয়ে নিয়েছি নিজেকে, কিন্তু তোমার এইভাবে অকালে চলে যাওয়া দূরে থেকেও আমাকে নাড়িয়ে দিয়েছে। ভাবতেও পারছি না তুমি সত্যিই নেই!’

অপর্ণা সেন, তাঁর ফ্রেমে কাজ করার ইচ্ছে বা স্বপ্ন রয়েছে অনেকেরই। তিনিও জহুরির মতো খুঁজে নেন শিল্পীদের। রাহুল সেই তালিকায় নাম লিখিয়েছেন মাত্র একবার। সেটাই শেষ কাজ! মানতে পারছেন না অপর্ণা সেন। লিখলেন, ‘তোমার সঙ্গে যে খুব দেখা হতো আমার এমনও নয়। শুধু আমার একটাই ছবিতে তোমাকে একটাই দৃশ‍্যের জন‍্যে পাওয়ার সৌভাগ্য‍ হয়েছিল। আরশি নগরে তুমি আর প্রিয়াঙ্কা একটা ছোট্ট কাজ করেছিলে অতিথি শিল্পী হিসেবে। সেই প্রথম। সেই শেষ?’

ইচ্ছে ছিল রাহুলের পডকাস্টে আসার। রাহুলের সেই সাক্ষাৎকার নেওয়া হল না। অপর্ণা সেন লিখলেন, ‘তোমার বহু গুণের অনুরাগী ছিলাম আমি আরও অনেকের মতো, তোমার অভিনয় প্রতিভা, তোমার লেখা, তোমার বাগ্মীতা, তোমার পডকাস্টে আসার সুযোগ হয়নি আমার, কিন্তু আশা ছিল তুমি কখনও আমাকে ডাকবে। সেও আর হল না। কিন্তু তার চেয়েও বড় কথা, এমন তাজা, এমন টগবগে একটা প্রাণ এই ভাবে চলে গেল!’

পরিশেষে প্রয়াত অভিনেতার আত্মার শান্তি কামনায় অপর্ণা সেন লেখেন, ‘জানি না মরণোত্তর কোনও অস্তিত্ব থাকে কিনা মানুষের। যদি থাকে, তুমি সেখানে নতুন প্রাণ নিয়ে রাজ কর। আমাদের সকলের ভালবাসা তোমার সঙ্গে রইল।’


```