Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘ধুরন্ধর ২’ ছবি না এজেন্ডা? ‘প্রোপাগাণ্ডা’ বিতর্ক তুড়ি মেরে ওড়ালেন অনুপম, মুখ খুললেন রণবীরও

ধুরন্ধর ২ মুক্তির পর ছবিকে প্রোপাগান্ডা বলায় সমালোচকদের কড়া জবাব দিলেন অনুপম খের।

‘ধুরন্ধর ২’ ছবি না এজেন্ডা? ‘প্রোপাগাণ্ডা’ বিতর্ক তুড়ি মেরে ওড়ালেন অনুপম, মুখ খুললেন রণবীরও

‘ধুরন্ধর ২’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 March 2026 16:21

দ্য ওয়াল ব্যুরো: ১৯ মার্চ মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)। মাত্র তিন মাস আগে মুক্তি পাওয়া প্রথম পর্ব থেকেই ছবিটিকে ঘিরে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে মতভেদ স্পষ্ট—এক পক্ষের দাবি, এটি ‘প্রোপাগান্ডা’ ছবি; অন্য পক্ষের মতে, ছবিটি দেশপ্রেম ও জাতীয়তাবাদের শক্তিশালী প্রকাশ। দ্বিতীয় পর্ব মুক্তির পর সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা অনুপম খের (Anupam Kher)। ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ বলে দাগানো সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। একই সঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা রণবীর সিংও।

সম্প্রতি ‘ধুরন্ধর ২’ দেখে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন অনুপম খের। সেখানে পরিচালক আদিত্য ধরের কাজের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, কখনও কখনও সিনেমার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। তাঁর কথায়, সিনেমা হল থেকে বেরিয়ে আসার পর দর্শকের মনে এক ধরনের নীরবতা নেমে আসে, যা অনেক কিছু বলে দেয় অথচ ব্যাখ্যা করা যায় না। অনুপমের মতে, ‘ধুরন্ধর’ নিছক একটি সিনেমা নয়, এটি একটি অভিজ্ঞতা ও আবেগের যাত্রা—যা নিঃশব্দে হৃদয়ে ঢুকে যায় এবং দীর্ঘ সময় ধরে থেকে যায়। ছবির অনেক মুহূর্তই আলো নিভে যাওয়ার পরেও দর্শকের মনে থেকে যায় বলেও তিনি জানান।

এর পাশাপাশি, যাঁরা ছবিটিকে একপেশে বা প্রচারসর্বস্ব বলে সমালোচনা করছেন, তাঁদের তীব্র ভাষায় আক্রমণ করেন অনুপম খের। তিনি বলেন, এই ছবি দেশকে নিয়ে গর্ববোধ করায়। তাঁর মতে, যারা একে উগ্র জাতীয়তাবাদ বা প্রচারণামূলক সিনেমা বলছেন, তাঁদের জন্য তাঁর করুণা হয়। তিনি আরও বলেন, এর আগেও ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-কে প্রোপাগান্ডা বলা হয়েছিল, যা তাঁকে রাগিয়ে দিয়েছিল। অনুপমের কথায়, যাঁরা ‘ধুরন্ধর ২’-কে প্রোপাগান্ডা বলছেন, তাঁদের নিজেদেরই লজ্জা পাওয়া উচিত। এমন সিনেমা সহ্য না হলে নিজেরাই টাকা বিনিয়োগ করে লেখক নিয়োগ করে তেমন একটি সিনেমা বানিয়ে দেখানোর পরামর্শও দেন তিনি।

এদিকে ছবিতে রণবীর সিংয়ের অভিনয়েরও বিশেষ প্রশংসা করেছেন অনুপম খের। তিনি জানান, অভিনয়ের শিক্ষক হিসেবে তিনি কিছু দৃশ্যে রণবীরের অভিনয় দেখে গভীরভাবে নাড়িয়ে গিয়েছেন। অনুপম খেরের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আবেগাপ্লুত রণবীর বলেন, তাঁর কাছে যেন শব্দ কম পড়ে যাচ্ছে। তিনি জানান, অভিনয় জীবন থেকে প্রতিনিয়ত শিখছেন তিনি, আর অনুপম খেরের মতো বর্ষীয়ান অভিনেতার মুখে এমন কথা শুনে তিনি অত্যন্ত কৃতজ্ঞ। অনুপম খেরকে শতকোটি প্রণাম জানিয়েই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর।


```