Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গুজব নয়, সবটাই বাস্তব! কবে শুরু হচ্ছে ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েল শুটিং? জানালেন রণবীর

‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েল কি আদৌ তৈরি হবে? শুটিং কবে শুরু হবে? ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে বড় ইঙ্গিত দিলেন রণবীর কাপুর।

গুজব নয়, সবটাই বাস্তব! কবে শুরু হচ্ছে ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েল শুটিং? জানালেন রণবীর

‘অ্যানিম্যাল’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 January 2026 19:12

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’। বক্স অফিসে দুরন্ত সাফল্য পেলেও ছবির হিংসাত্মক উপস্থাপনা ঘিরে বিতর্কের মুখে পড়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তবু সেই সব সমালোচনাকে উপেক্ষা করেই ছবির একেবারে শেষ দৃশ্যে তিনি রেখে দিয়েছিলেন সিক্যুয়েলের স্পষ্ট ইঙ্গিত। তারপর থেকেই দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন, ‘অ্যানিম্যাল’-এর পরবর্তী অধ্যায় (Animal Park) কি আদৌ তৈরি হবে?

অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল স্বয়ং রণবীর কাপুরের কথায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘অ্যানিম্যাল পার্ক’ নামে যে সিক্যুয়েলের কথা শোনা যাচ্ছে, তা নিছক গুজব নয়। এই ছবিটি বানানোর পরিকল্পনা বাস্তবেই রয়েছে। যদিও এখনই শুটিং শুরু হচ্ছে না, তবে ভবিষ্যতে দর্শকদের সামনে ছবিটি আসবেই, এমন ইঙ্গিত স্পষ্ট করেছেন তিনি।

রণবীর আরও জানান, ‘অ্যানিম্যাল’-এর শুটিং চলাকালীনই পরিচালকের মাথায় সিক্যুয়েলের ভাবনা তৈরি হয়েছিল। সেই কারণেই ছবির শেষ দৃশ্যে ‘অ্যানিম্যাল পার্ক’ নামটি দেখানো হয়। দর্শকদের কৌতূহল বাড়ানোই ছিল সেই ইঙ্গিতের মূল উদ্দেশ্য।

তবে আপাতত সিক্যুয়েলের কাজ শুরু না হওয়ার একটি কারণও রয়েছে। জানা যাচ্ছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই মুহূর্তে অন্য একটি বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সেই কাজ শেষ হলেই ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েলের প্রস্তুতি শুরু হবে। ফলে শুটিং শুরু হতে এখনও কিছুটা সময় লাগবে।

এই সিক্যুয়েল নিয়ে সবচেয়ে কৌতূহলোদ্দীপক তথ্য হল, এখানে রণবীর কাপুরকে নাকি দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে, এক চরিত্রে তিনি থাকবেন মূল নায়ক হিসেবে, আর অন্য চরিত্রে এক ভয়ংকর ও অন্ধকার খলনায়কের ভূমিকায়। এই দ্বৈত চরিত্র ছবির গল্পে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।

উল্লেখযোগ্য বিষয় হল, ‘অ্যানিম্যাল’ মুক্তির পর শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, একাধিক বিতর্কও জন্ম দিয়েছিল। ছবির হিংসাত্মক দৃশ্য ও চরিত্রদের আচরণ নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। তবুও দর্শকদের এক বড় অংশ ছবিটির প্রশংসায় মুখর ছিলেন। সেই জনপ্রিয়তার জেরেই সিক্যুয়েলের দাবি আরও জোরালো হয়ে ওঠে।


```