Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'এদিক ওদিক তাকাতেই বিশ্বব্রহ্মাণ্ড কেঁপে উঠল', ভোররাতে রহস্যময় পোস্ট করে কী বোঝালেন অমিতাভ?

ভোররাতে অমিতাভ বচ্চনের রহস্যময় পোস্টে চমকে নেটদুনিয়া!

'এদিক ওদিক তাকাতেই বিশ্বব্রহ্মাণ্ড কেঁপে উঠল', ভোররাতে রহস্যময় পোস্ট করে কী বোঝালেন অমিতাভ?

অমিতাভ বচ্চন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 October 2025 12:25

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষণ অ্যাকটিভ অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। কাজের ব্যস্ততার মধ্যেও প্রায়শই মধ্যরাত পর্যন্ত জেগে তিনি নানা পোস্ট করেন, যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল। এবারও ঠিক তেমনই এক কাণ্ড ঘটিয়েছেন বিগ বি। মঙ্গলবার রাতে তাঁর একটি রহস্যময় পোস্ট দেখে নেটিজেনরাও অবাক।

মঙ্গলবার রাত ২টা ৩১ মিনিট নাগাদ অমিতাভ বচ্চন 'এক্স' (আগের টুইটার)-এ একটি পোস্ট করে লেখেন,"আমি উপরে তাকালাম, এদিক-ওদিক তাকালাম। পুরো বিশ্ব কেঁপে উঠল।"

বিনা কারণে এমন অদ্ভুত পোস্ট দেখে নেটিজেনরা মজাদার মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ রসিকতা করে জানতে চেয়েছেন, জয়াজিকে দেখে তিনি ভয় পেয়েছেন কিনা বা জয়াজি তাঁকে মারধর করেছেন কিনা! একজন নেটিজেন আবার মজা করে লিখেছেন, "চার পেগ খাওয়ার পরে আমারও একই অনুভূতি হচ্ছে। সকালের মধ্যে আমি ঠিক হয়ে যাবে।"

এর আগে মঙ্গলবার সকালেও কাজের চাপ নিয়ে একটি পোস্ট করেছিলেন বিগ বি। সেই পোস্টে তিনি লেখেন, "টি ৫৫২৪: কাজ, কাজ আর কাজ। আমি এখন খুব তাড়াহুড়ো করছি, তাই আপনাদের পরে সব বলব।"

এই পোস্ট দেখে এক নেটিজেন অবশ্য অভিনেতার এত কাজ নিয়ে চিন্তা দেখে লিখেছেন, "টাকা, টাকা, টাকা আর টাকা। স্বার্থপর লোক, দয়া করে মাঝে মাঝে ধর্ম এবং দেশ সম্পর্কেও একটু কথা বলুন।" আবার কেউ কেউ তাঁকে একটু অবসর নিতেও অনুরোধ করেন।

অমিতাভ বচ্চন প্রায়শই এমন রহস্যময় পোস্ট করেন, যার ব্যাখ্যা কখনও তিনি স্পষ্ট করে দেন না। তবে ভক্তদের ধারণা, নেটিজেনদের মধ্যে কৌতূহল জিইয়ে রাখতেই হয়তো এমনটা করেন বলিউডের এই সুপারস্টার।
 


```