Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

একফোঁটা অভিনয় পারতেন না সলমন! রেখা পুরোটাই হাতে ধরে শিখিয়েছেন ভাইজানকে

বলিউডের সুপারস্টার হওয়ার আগে একফোঁটা অভিনয়ও জানতেন না সলমন খান!

একফোঁটা অভিনয় পারতেন না সলমন! রেখা পুরোটাই হাতে ধরে শিখিয়েছেন ভাইজানকে

সলমন খান ও রেখা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 October 2025 12:10

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'ভাইজান' সলমন খান। আজ তাঁর কোটি কোটি ভক্ত। কিন্তু বলিউডের এই সুপারস্টারের ফিল্মি কেরিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। এক্কেবারে নতুন এবং অভিনয় না জানা একজন অভিনেতা থেকে নিজের চেষ্টায় তিনি কীভাবে সুপারস্টার হয়ে উঠলেন, সেই গল্প সম্প্রতি শোনালেন তাঁর প্রথম দিকের ছবি ‘বিবি হো তো অ্যায়সি’-এর পরিচালক জে. কে. বিহারী।

এক সাক্ষাৎকারে জে. কে. বিহারী জানান, সলমন প্রথম থেকেই তাঁর কাজ সম্পর্কে ভীষণ ওয়াকিবহাল এবং মনোযোগী ছিলেন। তিনি সবসময়ই শুটিং সেটে সময়ে চলে আসতেন এবং কঠোর পরিশ্রম করতেন। তবে একটি সমস্যা ছিল।

পরিচালক বলেন, "বেশ কিছু সময় আমি সলমনের উপর ভীষণই বিরক্ত হতাম। সলমন নিজের সংলাপ সঠিকভাবে বলতে পারত না। আমি ধৈর্য হারিয়ে ফেলতাম।"

ঠিক তখনই সলমনের পাশে এসে দাঁড়ান বর্ষীয়ান অভিনেত্রী রেখা, যিনি ওই ছবিতে অভিনয় করছিলেন। পরিচালককে শান্ত করে রেখা বলেন, তিনি নিজেই সলমনকে অভিনয় শিখিয়ে নেবেন।

পরিচালক আরও জানান, রেখার এই সাহায্যের পর সলমন এবং রেখার মধ্যে অত্যন্ত সুসম্পর্ক তৈরি হয়েছিল। সলমন নিজেও এই ঘটনার কথা সম্প্রতি 'বিগ বস' সিজন ১৯-এর মঞ্চে স্বীকার করেছেন।

পার্শ্বচরিত্রে অভিনয় দিয়ে শুরু করলেও, সলমন আজ বলিউডের অন্যতম সুপারস্টার। এখন তিনি নতুন ছবি 'ব্যাটল অফ গালওয়ান' নিয়ে ব্যস্ত। ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ছবিটি, যার প্রথম অংশের শুটিং ইতিমধ্যেই লেহ-লাদাখে শেষ হয়েছে।


```