পাকিস্তানের একাংশ নেতা যখন পাক বিরোধিতার অভিযোগে একের পর এক এফআইআর করে চলেছেন, তখন টাটকা প্রকাশিত একটি ভাইরাল ভিডিওতে এই গানের বিপুল জনপ্রিয়তা প্রমাণ করে দিয়েছে।

সিনেমা থেকে গান, পাকিস্তান ঠিক এখন সম্পূর্ণভাবে বুঁদ হয়ে রয়েছে ধুরন্ধরে।
শেষ আপডেট: 18 December 2025 16:00
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে নিষিদ্ধ হলেও পাকিস্তানি মানুষের মনেপ্রাণে গেঁথে গিয়েছে ‘ধুরন্ধর’এর জনপ্রিয় গান FA9LA। ভারতের গুপ্তচর থ্রিলারে অক্ষয় খান্নার একটি দৃশ্যে নাচ-গানের এই অংশটি রয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই দোল খাচ্ছে দেশ। কিন্তু, এবার প্রমাণ হয়ে গেল, শুধু এদেশই নয়, পাকিস্তানেও ঘরে ঘরে ঢুকে গিয়েছে এই সুরের জাদু। তাই পাকিস্তানের একাংশ নেতা যখন পাক বিরোধিতার অভিযোগে একের পর এক এফআইআর করে চলেছেন, তখন টাটকা প্রকাশিত একটি ভাইরাল ভিডিওতে এই গানের বিপুল জনপ্রিয়তা প্রমাণ করে দিয়েছে।
পাকিস্তানের সঙ্গেই উপসাগরীয় এলাকাভুক্ত দেশ যেমন সৌদি আরব, আরব আমিরশাহি সহ আরও কয়েকটি জায়গায় ধুরন্ধরের মুক্তি নিষিদ্ধ করা হয়েছে। এত কিছু সত্ত্বেও তথ্যপ্রযুক্তির যুগে এই ভাইরাল গানটির সংক্রমণ এড়াতে পারেনি ইসলামাবাদ। কেননা ইতিমধ্যেই ‘স্পটিফাই’তে এই গানটি গ্লোবাল চার্টের শীর্ষে রয়েছে। ফলে পাকিস্তানিদের অন্দরে এই গান এখন ঘরে ঘরে বাজছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিনেআলফা এক্সে পোস্ট করার পর থেকে। যেখানে লেখা রয়েছে, সিনেমা থেকে গান, পাকিস্তান ঠিক এখন সম্পূর্ণভাবে বুঁদ হয়ে রয়েছে ধুরন্ধরে। ভিডিওতে দেখা যাচ্ছে, সেদেশে একটি পার্টিতে পাকিস্তান পিপলস পার্টির নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওল ভুট্টো জারদারি আসরে প্রবেশ করছেন এবং আসন গ্রহণ করছেন। সেই সময় পার্টির ব্যাকগ্রাউন্ডে মিউজিকে বেজে চলেছে ধুরন্ধরের এই গানটি।
বিলাওলকে সুসজ্জিত মঞ্চে দুএকজনের সঙ্গে হাসিখুশি মুডে কথা বলতেও দেখা গিয়েছে। কিন্তু ক্রমাগত নেপথ্যে বেজে চলেছে FA9LA গানটি। যেটি গেয়েছেন বাহরাইনি ব়্যাপার ফ্লিপেরাচি ওরফে নওয়াফ ফাহেদ। প্রসঙ্গত, ভুট্টোর পিপিপি-র তরফেও করাচি আদালতে এই ছবির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই অভিযোগে ছবিতে প্রাক্তন দলনেত্রী বেনজির ভুট্টোর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। কিন্তু, তাঁরই ছেলের উপস্থিতিতে ধুরন্ধরের এই গান বাজানো নিয়ে নেট দুনিয়া ছেড়ে কথা বলছে না সোশ্যাল মিডিয়ায়।
A song from #Dhurandhar was played during the entry of Pakistani politician Bilawal Bhutto — and that alone says a lot.
On one hand, cases are being filed against this film in Pakistani courts.
On the other hand, they’re openly playing its songs at public events. 😭
From films… pic.twitter.com/0iKROdlsL6
— CineAlpha (@CineAlpha1) December 17, 2025
প্রসঙ্গত, এই ছবির মূল উপপাদ্য বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন করাচির লিয়ারি নামে একদা এক দাস শহরকে কেন্দ্র করে। প্রকৃতপক্ষে লিয়ারি হল করাচির থেকেও প্রাচীন ঔপনিবেশিক বন্দর এলাকা। সোভিয়েত আগ্রাসনের সময় থেকে সেখানে সশস্ত্র আফগান-বালুচরা দলে দলে এসে বসতি গড়ে তোলে এবং মাদক ব্যবসা ফেঁদে বসে। ছবিতে অক্ষয় খান্না অভিনীত রহমান ডাকাতের চরিত্রটিও তাই। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই লিয়ারিতে শুরু হয় প্রবল গোষ্ঠী লড়াই। খুনখারাবিতে মৃত্যু হয় কয়েক হাজার মানুষের। এই সময় রাজনীতি ঢুকে পড়ে পাকিস্তান পিপলস পার্টি নিয়ন্ত্রিত করাচিতে। ফলে এই রহমান ডাকাতদের মতো গ্যাং লিডারদের পিছন থেকে সমর্থন জোগায় পিপিপি।