Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বিশ্বমঞ্চে ‘ধুরন্ধর’ ম্যাজিক! ছবির ১১টি গানের সবকটাই এখন 'স্পটিফাই' গ্লোবাল চার্টের শীর্ষে

আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমা শুধু বক্স অফিসেই নয়, বিশ্ব মিউজিক চার্টেও ইতিহাস গড়ল।

বিশ্বমঞ্চে ‘ধুরন্ধর’ ম্যাজিক! ছবির ১১টি গানের সবকটাই এখন 'স্পটিফাই' গ্লোবাল চার্টের শীর্ষে

‘ধুরন্ধর’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 December 2025 15:06

দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে ঝড়ের পর এবার বিশ্ব মিউজিক চার্টেও ইতিহাস গড়ল আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর’ (Dhurandhar)। এই প্রথম কোনও বলিউড সিনেমার অ্যালবামের প্রতিটি গান একসঙ্গে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দাপট দেখাচ্ছে। বক্স অফিসে ৫০০ কোটি টাকার মাইলফলকের দিকে এগিয়ে সিনেমার অ্যালবামে থাকা ১১টি গানের প্রতিটিই একসঙ্গে স্পটিফাই গ্লোবাল টপ ২০০ (Spotify Global Top 200) চার্টে জায়গা করে নিয়েছে। এর আগে কোনও বলিউড অ্যালবামের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেনি।

শুধুমাত্র একটা গান নয়, পুরো অ্যালবামটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই চার্টে অ্যালবামটি ২ নম্বর স্থানে ডেবিউ করেছে। আমেরিকার টপ অ্যালবাম চার্টে এটি ৫ নম্বর স্থানে রয়েছে। সিনেমার ‘টাইটেল ট্র্যাক’ বর্তমানে গ্লোবাল চার্টের ৩ নম্বর স্থানে। এছাড়া ‘ইশক জলাকর কারওয়াঁ’ (Ishq Jalakar Karvaan) এবং ‘গেহরা হুয়া’ (Gehra Hua)- গান দুটিও সেরা ১০-এর মধ্যে জায়গা ধরে রেখেছে।

‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর জন্য জাতীয় পুরস্কার জয়ী সংগীত পরিচালক শাশ্বত সচদেব এই অ্যালবামের নেপথ্যে রয়েছেন। তিনি সিনেমাটিক স্কোর, হিপ-হপ এবং ব্যালাডের এক অনন্য মিশ্রণ তৈরি করেছেন যা বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে। এই অ্যালবামে দিলজিৎ দোসাঞ্জ, হনুমানকাইন্ড এবং বাহরাইনি শিল্পী ফ্লিপারচি-র (গান: FA9LA) মতো তারকাদের সমন্বয় দেখা গেছে।

এই অভূতপূর্ব সাফল্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শাশ্বত সচদেব বলেন, "আমি কখনও সংখ্যার পেছনে দৌড়ানোর জন্য এই অ্যালবামটি তৈরি করিনি। ধুরন্ধর-এর কাজ হয়েছে খুব ধীরে, অগাধ বিশ্বাস, বন্ধুত্ব এবং মিউজিকের প্রতি ভালোবাসা থেকে। ১১টি গানের প্রতিটিই চার্টে জায়গা পাওয়াটা অত্যন্ত সম্মানের। এই সাফল্য সেই প্রতিটি শিল্পী, মিউজিশিয়ান এবং ইঞ্জিনিয়ারের, যাঁরা এই গানগুলোর পেছনে নিজেদের প্রাণ ঢেলে দিয়েছেন।"

বিশেষজ্ঞদের মতে, ‘ধুরন্ধর’-এর এই সাফল্য আন্তর্জাতিক বাজারে বলিউড মিউজিকের গ্রহণযোগ্যতা বদলে দিচ্ছে। এখন বিদেশি দর্শকরা কেবল কোনও একটি ভাইরাল ড্যান্স নম্বর বা সিঙ্গল গানের ওপর আটকে নেই, বরং পুরো সিনেমার অ্যালবামের বৈচিত্র্য এবং কাহিনিকে উপভোগ করছেন।
 


```