Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বলিপাড়ায় বিতর্কের মাঝেই রহমানকে ডেকে পাঠালেন ফার্স্ট লেডি মেলানিয়া, কেন ওয়াশিংটন যেতে হল গায়ককে?

লিউডে ধর্মীয় মেরুকরণ নিয়ে বিতর্কের আবহে এআর রহমানের হঠাৎ ওয়াশিংটন সফর ঘিরে জল্পনা। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্রের প্রিমিয়ারে কেন বিশেষ অতিথি ছিলেন অস্কারজয়ী সুরকার?

বলিপাড়ায় বিতর্কের মাঝেই রহমানকে ডেকে পাঠালেন ফার্স্ট লেডি মেলানিয়া, কেন ওয়াশিংটন যেতে হল গায়ককে?

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 January 2026 12:10

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি সিনেদুনিয়ায় ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে গত কয়েক সপ্তাহ ধরেই চর্চার কেন্দ্রে এআর রহমান। অস্কারজয়ী এই সুরকারের মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। যদিও বলিউডে তাঁকে ‘কোণঠাসা’ করা হচ্ছে। এমন তত্ত্বে তারকামহলের বড় অংশই সায় দিতে নারাজ, তবু রহমানের বক্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এই উত্তপ্ত আবহের মধ্যেই এল এক চমকপ্রদ খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পত্নী তথা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের (Melania Trump) তরফে বিশেষ আমন্ত্রণ পেলেন এআর রহমান (AR Rahman)।

কী কারণে এই আমন্ত্রণ? জানা গিয়েছে, মেলানিয়ার জীবন ও কাজকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি তথ্যচিত্র। শুক্রবার বিশ্বজুড়ে সেই তথ্যচিত্র মুক্তি পাচ্ছে। তার আগেই বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে আয়োজন করা হয়েছিল এক জাঁকজমকপূর্ণ প্রিমিয়ারের। সেই তারকাখচিত অনুষ্ঠানে বিশ্বের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে আমন্ত্রিত ছিলেন এআর রহমানও।

২৯ জানুয়ারি ‘মেলানিয়া’ শিরোনামের এই তথ্যচিত্রের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, র‍্যাপার ওয়াকা ফ্লকা ফ্লেম এবং জর্ডান বেলফোর্ট, যাঁর জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’। অতিথি তালিকায় আরও ছিলেন নিউ ইয়র্ক সিটির প্রাক্তন মেয়র এরিক অ্যাডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স, স্বাস্থ্যসচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র এবং রাজস্বসচিব স্কট বেসেন্টের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা। এমন তারকাবহুল সন্ধ্যায় অস্কারজয়ী সুরকার এআর রহমানের উপস্থিতি যে বিশেষ আকর্ষণ ছিল, তা বলাই বাহুল্য।

এই তথ্যচিত্রে মূলত মেলানিয়া ট্রাম্পের ভাবমূর্তি ও ভূমিকা তুলে ধরা হয়েছে। তাঁকে শুধু ফ্যাশন আইকন বা কূটনৈতিক চরিত্র হিসেবে নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবেও দেখানো হয়েছে। জানা গেছে, ‘মেলানিয়া’ তথ্যচিত্র নির্মাণের জন্য আমাজনের এমজিএম স্টুডিওর সঙ্গে ৪০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে।

তথ্যচিত্রের একটি উল্লেখযোগ্য দৃশ্যে দেখা যায়, রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণ অনুষ্ঠানের সময় বিশেষ পোশাকে মেলানিয়া নিরাপত্তারক্ষীদের পরামর্শ দিচ্ছেন। গত শনিবার হোয়াইট হাউসে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আমেরিকার দেড় হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে তথ্যচিত্রটি মুক্তি পাচ্ছে।

তবে মুক্তির আগে অগ্রিম বুকিং নিয়ে চাপে পড়েছেন নির্মাতারা। কারণ বৃহস্পতিবার পর্যন্ত তথ্যচিত্রটির টিকিট বিক্রি হয়েছে মাত্র তিনটি। এমন পরিস্থিতিতেই প্রিমিয়ারে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন অস্কারজয়ী এআর রহমান, যা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।


```