Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'বড্ড আন্ডাররেটেড', কালো বডিকন পোশাকে ফের 'কান'-এ এলেন আলিয়া, পছন্দ হল না ভক্তদের

কালো বডিকন পোশাকে ধরা দিলেন আলিয়া, সঙ্গে শুধু একজোড়া দুল আর আংটি—সাজে সেই আগের ছোঁয়া নেই বলেই মনে করছেন অনেক অনুরাগী।

'বড্ড আন্ডাররেটেড', কালো বডিকন পোশাকে ফের 'কান'-এ এলেন আলিয়া, পছন্দ হল না ভক্তদের

আলিয়া ভাট

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 24 May 2025 21:53

দ্য ওয়াল ব্যুরো: ‘অপারেশন সিঁদুর’-এর আবহে প্রথমে কান চলচ্চিত্র উৎসবে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া ভাট। কিন্তু পরিস্থিতি শান্ত হতেই মত বদলান। ২৩ মে ইতিহাস গড়লেন—প্রথমবার কানের লাল গালিচায় হাঁটলেন রণবীর কন্যা, নিজের ডেবিউকে পরিণত করলেন এক অনবদ্য স্টাইল স্টেটমেন্টে।

আলিয়ার প্রথম লুকে ছিল মৃদু অথচ মনকাড়া আভিজাত্য—একটি প্যাস্টেল টোনের ফ্লোরাল গাউনে ধরা দিলেন তিনি। অলঙ্কার নেই বললেই চলে। শুধুই ম্যাচিং দুল, খোঁপা বাঁধা, এবং হাতে ধরা এক চিনা শৈলীর হাতপাখার আড়ালে লুকিয়ে থাকা মুখ—সব মিলিয়ে যেন কোনও রাজকুমারী।

এই প্রথম লুক সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের ঢেউ তুললেও, দ্বিতীয় লুক দেখে উল্টো প্রতিক্রিয়া। কালো বডিকন পোশাকে ধরা দিলেন আলিয়া, সঙ্গে শুধু একজোড়া দুল আর আংটি—সাজে সেই আগের ছোঁয়া নেই বলেই মনে করছেন অনেক অনুরাগী।

নেটিজেনদের একাংশের মতে, ‘নো মেকআপ’-এর চেষ্টায় কোথাও যেন ম্লান হয়ে গেল সেই চমক। কেউ মন্তব্য করেছেন, “পোশাক ঠিক ছিল, কিন্তু সাহসী লিপস্টিক থাকলে হয়তো ব্যাপারটা জমত।” আবার অনেকে তুলনা টেনেছেন করিনা কাপুর খানের লুকের সঙ্গে। একজন লিখেছেন, “আপনার চোখে আত্মবিশ্বাসের অভাব ধরা পড়ছে। সব সময় সাদামাটা সাজ মানায় না।”
 


```