Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

আলিয়া আবার মা হচ্ছেন? 'কান' উৎসবে অভিনেত্রীর বেবিবাম্প দেখতে পেল নেটপাড়া!

রাহার ছোট ছোট পায়ে দৌড়ঝাঁপ শুরু হয়েছে সদ্য। এর মধ্যেই কি আবার নতুন অতিথি আসছে কাপুর-ভাট পরিবারে?

আলিয়া আবার মা হচ্ছেন? 'কান' উৎসবে অভিনেত্রীর বেবিবাম্প দেখতে পেল নেটপাড়া!

আলিয়া ভাট

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 24 May 2025 18:04

দ্য ওয়াল ব্যুরো: রাহার ছোট ছোট পায়ে দৌড়ঝাঁপ শুরু হয়েছে সদ্য। এর মধ্যেই কি আবার নতুন অতিথি আসছে কাপুর-ভাট পরিবারে? নেটদুনিয়ায় এখন সবচেয়ে বড় গুঞ্জন—আবার মা হতে চলেছেন আলিয়া ভাট! কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তাঁর সাম্প্রতিক লুক দেখেই অনুমান করছেন অনেকে, রণবীর-আলিয়ার ঘরে আসতে চলেছে দ্বিতীয় সন্তান।

আলিয়া যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি। তবে বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন এক মজার কথা—“রণবীর আর আমি যখন প্রথমবার বাবা-মা হওয়ার উত্তেজনায় ভাসছি, তখনই ঠিক করেছিলাম—ছেলে-মেয়ে দুইয়েরই নাম আগে থেকে ভাবা দরকার। পরিবারের সবাই মিলে অনেক নাম সাজিয়েছিল, যার মধ্যে একটি ছেলের নাম আমার দারুণ লেগেছিল। তবে সেটা এখনই বলব না!”

এই আলাপচারিতার সময় আলিয়া জানিয়েছিলেন, রাহার নামকরণ করেছিলেন তাঁর শাশুড়ি নীতু কাপুর। সেই সময় নীতু নাকি বলেছিলেন, আলিয়ার বেছে রাখা ছেলের নামটির সঙ্গে ‘রাহা’ দারুণ মিলবে, যদি ভবিষ্যতে কোনও পুত্র সন্তান হয়।

ঠিক তখনই নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে ওঠে। বিশেষ করে ২০২৫-এর কান ফেস্টিভ্যালে আলিয়ার কালো অফ-শোল্ডার বডিকন গাউন দেখে অনেকের চোখে পড়েছে তাঁর ‘বেবি বাম্প’। ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে একের পর এক মন্তব্য—“আলিয়া কি আবার মা হচ্ছেন?”, “লুক স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে!”

যদিও এ নিয়ে কাপুর দম্পতির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবু আলিয়ার সেই কালো গাউনে ন্যূনতম সাজ, সাবলীল হাঁটা আর একরাশ আত্মবিশ্বাস—সব মিলিয়ে এক অন্যরকম ‘মায়ের সৌন্দর্য’ যেন ধরা দিয়েছে সেখানে। রণবীর-আলিয়ার দ্বিতীয় সন্তানের জল্পনা এবার কতটা সত্যি হয়, এখন সেটাই দেখার।


```