Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘আলফা’ ছবির সেটে আলিয়া–ববির বচসা? থমকে কাজ! জোর জল্পনা বলিউডে

শুট নিয়ে দু’জনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। শুটিংয়ের সময় আলিয়া একাধিক দৃশ্যে নিজের মতামত দিতেন, এমনকি ববি দেওলের সঙ্গে থাকা দৃশ্য নিয়েও পরামর্শ দিয়ে বসেন। এই বিষয়টি ববির পছন্দ হয়নি বলেই খবর। 

‘আলফা’ ছবির সেটে আলিয়া–ববির বচসা? থমকে কাজ! জোর জল্পনা বলিউডে

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 13 February 2026 13:31

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে ছবি ‘আলফা’। শোনা যাচ্ছে,ছবির শুটিং চলাকালীন নাকি মতভেদ তৈরি হয়েছিল অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) ও অভিনেতা ববি দেওল (Bobby Deol)-এর মধ্যে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি, তবুও বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে।

সূত্রের দাবি, শুট নিয়ে দু’জনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। শুটিংয়ের সময় আলিয়া একাধিক দৃশ্যে নিজের মতামত দিতেন, এমনকি ববি দেওলের সঙ্গে থাকা দৃশ্য নিয়েও পরামর্শ দিয়ে বসেন। এই বিষয়টি ববির পছন্দ হয়নি বলেই খবর। ধীরে ধীরে সেটে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে নাকি ছবির প্রযোজক আদিত্য চোপড়া-কে এগিয়ে আসতে হয়। তিনি দু’জনের সঙ্গে আলাদা করে কথা বলে কাজ যাতে নির্বিঘ্নে শেষ হয়, তার উদ্যোগ নেন। তবে পুরো ঘটনা ঘিরে এখনও ধোঁয়াশা বর্তমান।

এদিকে ছবির মুক্তির দিনেও পরিবর্তন দেখা দিয়েছে। আগে জানা গিয়েছিল, ২০২৫ সালের বড়দিনে ছবি মুক্তি পাবে আলফা। কিন্তু সম্প্রতি জানানো হয়েছে, ২০২৬ সালের ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসবে ‘আলফা’। প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়, ছবির কাজ এখনও বাকি রয়েছে। দর্শকদের সেরা কাজ দিতে তারা কোনও তাড়াহুড়ো করতে চান না। এই ছবিকে বিশেষ গুরুত্ব দিয়েই তৈরি করা হচ্ছে।

এখানেই শেষ নয়, আরও একটি জল্পনাএই ছবি ঘিরে তৈরি হয়, এই ছবি নাকি প্রেক্ষাগৃহে মুক্তিই পাবে না। ওটিটিকেই নাকি বেছে নেওয়া হয়েছে! কিছু প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা শোনা গেলেও, এ বিষয়ে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। তবে শোনা যাচ্ছে, এই ছবি যশ রাজ স্পাই ইউনিভার্স-এর প্রথম নারী-কেন্দ্রিক গল্প, যা মূলত বড় পর্দার কথা ভেবেই তৈরি করা হচ্ছে।

ওয়ার ২-এর শেষাংশে ববি দেওলকে এক ঝলক দেখা গিয়েছিল, যেখানে ‘আলফা’-র উল্লেখ করা হয়। নেটিজেনদের ধারণা, এই ছবিতে তিনি মুখ্য খলনায়কের চরিত্রে অভিনয় করবেন। সব মিলিয়ে, নানা জল্পনা ও প্রত্যাশার মাঝে ‘আলফা’ এখন বলিউডের অন্যতম আলোচিত ছবি।


```