Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে আইনি জটে হিরণ, আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট?

মামলার সূত্রপাত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে। অভিযোগ, প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থাতেই দ্বিতীয়বার বিবাহ করেছেন হিরণ চট্টোপাধ্যায়। 

দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে আইনি জটে হিরণ, আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 11 February 2026 16:14

দ্য ওয়াল ব্যুরো: এখনই গ্রেফতার নয়। বড় স্বস্তিতে হিরণ। গত কয়েকসপ্তাহে তাঁর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া আইনিজটিলতা থেকে সাময়িক নিশ্চিন্তে তিনি। খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiraan Chatterjee) বিরুদ্ধে দায়ের হওয়া বিবাহ-সংক্রান্ত অভিযোগের মামলায় বড় স্বস্তি মিলল কলকাতা হাইকোর্টে। আদালত তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। ফলে আপাতত গ্রেফতারির আশঙ্কা কাটল বিধায়কের।

মামলার সূত্রপাত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে। অভিযোগ, প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থাতেই দ্বিতীয়বার বিবাহ করেছেন হিরণ চট্টোপাধ্যায়। এই অভিযোগে তাঁর প্রথম পক্ষের স্ত্রী ও মেয়ে আইনি পদক্ষেপ নেন এবং সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে প্রতারণা ও বৈবাহিক আইন ভঙ্গের প্রসঙ্গ তোলা হয়েছে বলে জানা গিয়েছিল।

এই পরিস্থিতিতে সম্ভাব্য গ্রেফতারি এড়াতে হিরণ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। তাঁর আইনজীবীর দাবি, অভিযোগগুলি উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তিগত বিবাদের জেরে করা হয়েছে। পাশাপাশি আদালতকে আশ্বাস দেওয়া হয় যে, তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন এবং প্রয়োজনে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দেবেন।

এই নির্দেশের ফলে আপাতত আইনি সুরক্ষা পেলেও মামলার মূল শুনানি ও তদন্ত প্রক্রিয়া চলবে স্বাভাবিক নিয়মে। পরবর্তী সময়ে নিম্ন আদালতে মামলার অগ্রগতি ও তদন্তের ফলাফলের ওপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।

রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে চর্চা শুরু হয়েছে। তবে হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন খড়গপুরের এই বিধায়ক। সামনেই নির্বাচন, ফলে সেদিক থেকে ব্যস্ততা থাকবে এখন তুঙ্গে। সব মিলিয়ে বর্তমানে যে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল তাঁর, তা থেকে খানিকটা স্বস্তি পেলেন তিনি। 

ঠিক কী ঘটে?

বারাণসীতে গোপনে দ্বিতীয় বিয়ে। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র বিতর্কে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiraan Chatterjee)। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছিলেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি ঘিরে শুরু হয় শোরগোল, যা এক রাতের মধ্যেই আইনি পথে এগোয়। সেদিন আনুমানিক রাত ৯টা নাগাদ আনন্দপুর থানায় (Anandapur Thana) হাজির হন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় (Anindita Chatterjee)। তাঁর সঙ্গে ছিলেন তাঁদের মেয়ে নিয়াসা। হিরণ চট্টোপাধ্যায় এবং তাঁর কথিত দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অনিন্দিতা। তারপরই  আগাম জামিনের আবেদন জানান হিরণ। সেই মামলাতেই এবার কিছুদিনের জন্যে স্বস্তি পেলেন হিরণ। এখন দেখার ভবিষ্যতে এই মামলার জল কোথায় গড়ায়। 


```