Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'যাত্রা কঠিন হবে, ম্যাজিক দেখতে হলে...', অক্ষয়ের ভাগ্নি সিমর পা রাখলেন বলিউডে! 'মামা' হয়ে কী টিপস দিলেন?

অক্ষয় কুমারের ভাগ্নি সিমর ভাটিয়া আগস্ত্য নন্দার বিপরীতে ‘ইক্কিস’ দিয়ে পা রাখলেন বলিউডে।

'যাত্রা কঠিন হবে, ম্যাজিক দেখতে হলে...', অক্ষয়ের ভাগ্নি সিমর পা রাখলেন বলিউডে! 'মামা' হয়ে কী টিপস দিলেন?

অক্ষয় কুমারের ভাগ্নি সিমর ভাটিয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 December 2025 13:59

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা অক্ষয় কুমারের ভাগ্নি সিমর ভাটিয়া (Simar Bhatia) অভিনেতা আগস্ত্য নন্দা (Agastya Nanda) অভিনীত নতুন ছবি 'ইক্কিস' (Ikkis) দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রথম রোমান্টিক গান 'সিতারে' মুক্তি পেয়েছে। গানটিতে আগস্ত্যর সঙ্গে দেখা গেছে সিমরকে, আর গানটি গেয়েছেন অরিজিৎ সিং।

গানের মুক্তির পাশাপাশি নির্মাতারা সিমর ভাটিয়ার প্রথম লুক পোস্টারও প্রকাশ করেছেন। সিমর হলেন অক্ষয় কুমারের বোন অলকা ভাটিয়ার কন্যা।

ভাগ্নিকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বাগত জানিয়ে অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা নোট লিখেছেন। তিনি জানান, সিমরের সিনেমায় পা রাখা তাঁদের পরিবারের জন্য একটি বিশেষ মুহূর্ত এবং তিনি গর্বিত।

 অক্ষয় তাঁর পোস্টে লেখেন, "তোমার ছোট্টবেলায় তোমাকে কোলে নিয়েছি, আর এখন দেখছি তুমি সিনেমার জগতে পা রাখছো... জীবন সত্যিই একটা বৃত্ত সম্পূর্ণ করল। সিমর, আমি দেখেছি তুমি মায়ের আড়ালে লুকিয়ে থাকা লাজুক মেয়ে থেকে আজ এমন আত্মবিশ্বাসী তরুণীতে পরিণত হয়েছো, যে ক্যামেরার মুখোমুখি হতে প্রস্তুত, যেন তুমি এর জন্যই জন্মেছিলে।"

অক্ষয় আরও বলেন, "পথ কঠিন হবে, তবে তোমাকে জেনে বলছি, তুমি সেই একই উদ্দীপনা, একই সততা এবং আমাদের পরিবারের সেই একই জেদি সংকল্প নিয়ে এগিয়ে যাবে। আমাদের ভাটিয়াদের ফান্ডা সহজ- কাজ করো, মন দিয়ে করো, আর তারপর মহাবিশ্বের ম্যাজিক দেখো।"

অক্ষয় তাঁর পোস্টে শেষে লেখেন, "আমি তোমার জন্য খুব গর্বিত, বেটা... দুনিয়া এবার সিমর ভাটিয়ার সঙ্গে পরিচিত হতে চলেছে... কিন্তু আমার কাছে তুমি সবসময়ই একজন তারকা। যাও, উজ্জ্বল হও! জয় মহাদেব।"

ওয়ার ড্রামা (War Drama) ঘরানার ছবি 'ইক্কিস' পরম বীর চক্র প্রাপ্ত অরুণ ক্ষেত্রপালের (Arun Khetarpal) জীবনের ওপর ভিত্তি করে তৈরি। এই ছবিতে আগস্ত্যর বিপরীতে নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমর। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবিটি আগামী ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


```