১৯৯৬ সালে ‘খিলাড়িও কা খিলাড়ি’ ছবির গান ‘ইন দ্য নাইট নো কন্ট্রোল’-এ অক্ষয় কুমার ও রেখার উষ্ণ দৃশ্য আজও বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু। শুটিং হয়েছিল গোপন ক্যামেরায়।

অক্ষয় কুমার ও রেখা
শেষ আপডেট: 5 September 2025 15:51
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অ্যাকশন হিরো অক্ষয় কুমার, নয়ের দশকে তাঁর হাতেই ছিল বক্স অফিসের ভাগ্য। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ছবি ‘খিলাড়িও কা খিলাড়ি’ তখন হইচই ফেলে দিয়েছিল। ছবিতে ছিলেন অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডন এবং বলিউডের এভারগ্রিন নায়িকা রেখা। তবে শুধু প্রেম গুঞ্জন নয়, ছবির এক গান ‘ইন দ্য নাইট নো কন্ট্রোল’কে কেন্দ্র করে তখন শোরগোল ছিল আরও বেশি।
এই গানে রেখা ও অক্ষয় শরীরে তরল চকলেট মেখে পর্দায় উষ্ণতার পারদ ছড়িয়েছিলেন। সেই সময়কার ফিল্ম সমালোচকরা বলেছিলেন, এমন উত্তেজক দৃশ্য আগে বলিউডে দেখা যায়নি। তবে পুরো শুটিং হয়েছিল গোপন ক্যামেরায়, যেখানে পরিচালক ও কোরিওগ্রাফার শুধু নির্দেশনা দিয়েছিলেন এবং সরে গিয়েছিলেন। শুধুমাত্র রেখা ও অক্ষয় ছিলেন ক্যামেরার সামনে।
রেখা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এমন অন্তরঙ্গ দৃশ্য শুট করতে প্রথমে টেনশন ছিল। কিন্তু পরিচালক উমেশ মেহেরা জানিয়ে দেন, এটি গোপনভাবে হবে। এরপর দুজনের পারফরম্যান্স ছিল এতটাই দক্ষ, যে রিটেকের প্রয়োজনও হয়নি।
শাওয়ারের নীচে ঘনিষ্ঠ স্নানের দৃশ্য দেখানো হয়েছিল, যা মুক্তির পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ছবির সাফল্য এবং এই গানের উত্তেজনা দুই-ই সত্যি হল। এমনকি পরে বহু বিনোদন ম্যাগাজিনে অক্ষয় ও রেখার সাহসী ফটোশুটও প্রকাশিত হয়েছিল।