Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগ

বক্স অফিসে বড় বাজেটের ছবি মানেই ব্যর্থ, এতে তারকাদেরও দোষ আছে: করণ জোহর

বড় বাজেটের ছবির ব্যর্থতার জন্য তারকাদের পারিশ্রমিক দায়ী নয় বললেন করণ জোহর। পরিচালক জানান, ছবির সাফল্য অনেকগুলো ফ্যাক্টরের ওপর নির্ভর করে।

 

বক্স অফিসে বড় বাজেটের ছবি মানেই ব্যর্থ, এতে তারকাদেরও দোষ আছে: করণ জোহর

করণ জোহর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 September 2025 13:54

দ্য ওয়াল ব্যুরো: এ বছর বলিউডের বেশিরভাগ বড় বাজেটের ছবি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তবে এই ব্যর্থতার জন্য তারকাদের আকাশছোঁয়া পারিশ্রমিক বা ছবির বাজেটকে দায়ী করতে রাজি নন পরিচালক করণ জোহর। সম্প্রতি তেজ সাজ্জার ছবি 'মিরাই'-এর একটি প্রেস মিটে এই বিষয়ে মুখ খুলেছেন তিনি।

কেন বড় বাজেটের ছবিগুলো বক্স অফিসে ব্যর্থ হচ্ছে—এমন প্রশ্নের জবাবে করণ বলেন, "এর পেছনে তারকাদের বেশি পারিশ্রমিক দায়ী নয়। অনেক সময় এমনও হয়েছে যে, বড় তারকার ছবিও সফল হয়েছে।" তিনি বলেন, "সব অভিনেতা এখন বুঝতে পেরেছেন যে, ছবির সাফল্যের জন্য তাদের অবদান রাখা দরকার। তারা সবাই এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেশি বাস্তববাদী হয়ে উঠেছেন।"

তিনি আরও বলেন, "সবকিছুকে একটি নির্দিষ্ট ছকে ফেলা যায় না। অনেক সময় বড় বাজেটে নতুন অভিনেতাদের নিয়েও ছবি তৈরি হয়েছে, কিন্তু তাও ফ্লপ করেছে। তাই কোনো কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়।"

করণ জোহর আরও বলেন, "চলচ্চিত্রের বিভিন্ন যুগ আছে, আলাদা আলাদা অভিজ্ঞতা আছে। এখন অনেক মিউজিক্যাল ছবি আসছে, কিন্তু এর মানে এই নয় যে সব ছবি 'সাইয়ারা'-র মতো সফল হবে। একইভাবে, সব অ্যানিমেশন ছবিও 'নরসিংহ মহাবতার' হবে না। বক্স অফিসের কোনও নির্দিষ্ট নিয়ম নেই।"
 


```