Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আবেগে কাঁদছে ভক্ত, কাছে টেনে নিলেন ঐশ্বর্যা, মিষ্টি ব্যবহারে মন জিতলেন নেটপাড়ার

প্যারিস ফ্যাশন উইকে কান্নায় ভেঙে পড়া এক ভক্তকে জড়িয়ে ধরলেন ঐশ্বর্যা রাই বচ্চন। মিষ্টি ব্যবহারে নেটিজেনদের মন জয় করলেন তিনি।

 

আবেগে কাঁদছে ভক্ত, কাছে টেনে নিলেন ঐশ্বর্যা, মিষ্টি ব্যবহারে মন জিতলেন নেটপাড়ার

ভক্তকে জড়িয়ে ধরলেন ঐশ্বর্যা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 September 2025 15:56

দ্য ওয়াল ব্যুরো: সৌন্দর্য এবং মিষ্টি ব্যবহারের জন্য বলিউডে অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন-এর জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি বহুবার ভক্তদের প্রতি তাঁর স্নেহ ও ভালোবাসা প্রকাশ করে সকলের মন জয় করেছেন। সম্প্রতি অভিনেত্রীর তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁর আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

ভাইরাল হওয়া ভিডিওটি প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে যাওয়ার সময়কার। সেখানে দেখা যায়, ঐশ্বর্যা রাই বচ্চন মেয়ে আরাধ্যার সঙ্গে একটি বিল্ডিং থেকে বেরিয়ে আসছেন। সেই সময়ই তাঁকে দেখে অঝোরে কাঁদতে কাঁদতে ছুটে আসেন এক মহিলা ভক্ত।

ব্যস্ততা থাকা সত্ত্বেও ঐশ্বর্যা তৎক্ষণাৎ ওই ভক্তের কাছে এগিয়ে যান। তিনি শুধু তাঁকে জড়িয়ে ধরেননি, বরং নিজের হাতে তাঁর চোখের জল মুছে দেন এবং হাসিমুখে একসঙ্গে ছবিও তোলেন। ঐশ্বর্যার এই আন্তরিক ব্যবহার মুহূর্তেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

 এই ভিডিও দেখে নেটিজেনরা ঐশ্বর্যার প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী তাঁকে 'দয়ালু' বলে উল্লেখ করেছেন। অন্য একজন মন্তব্য করেছেন, বাকি অভিনেতাদের ঐশ্বর্যার কাছ থেকে শেখা উচিত যে কীভাবে ফ্যানদের প্রতি সম্মান দেখাতে হয়।

প্রসঙ্গত, আরাধ্যার জন্মের পর থেকে ঐশ্বর্যা হাতেগোনা ছবিতে কাজ করেন। তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছিল 'পোন্নিয়ান সেলভান ২'-তে। গত কয়েক বছর ধরে বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি এবং অভিষেকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন চললেও, ভক্তদের প্রতি তাঁর উষ্ণতা কখনই কমেনি।


```