Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'আমার মেয়ের মধ্যে করিনার গুণগুলো থাকুক', এমন মন্তব্য থেকে সরে এলেন কেন কিয়ারা?

মেয়ের মধ্যে করিনার গুণ চাই—পুরনো মন্তব্য ঘিরে বিতর্কে কিয়ারা আডবাণী। ইনস্টাগ্রামে স্পষ্ট জানালেন, বিষয়টি প্রসঙ্গের বাইরে তুলে ধরা হয়েছে।

'আমার মেয়ের মধ্যে করিনার গুণগুলো থাকুক', এমন মন্তব্য থেকে সরে এলেন কেন কিয়ারা?

করিনা কাপুর ও কিয়ারা আডবাণী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 September 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী এখন পুরোপুরি মাতৃত্ব উপভোগ করছেন। গত জুলাই মাসে স্বামী সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে ঘর আলো করে এসেছেন তাঁদের কন্যাসন্তান। তবে মেয়ের জন্মের আনন্দের মাঝেই ফের পুরনো এক মন্তব্য ঘিরে বিতর্কে জড়ালেন কিয়ারা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই মন্তব্যে শোনা যায়, কিয়ারা নাকি চান তাঁর মেয়ের মধ্যে করিনা কাপুরের গুণাবলি থাকুক। বিষয়টি আবার নতুন করে সামনে আনতেই ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছেন, “পুরনো সাক্ষাৎকারগুলোকে প্রসঙ্গের বাইরে তুলে ধরা বন্ধ করুন।”

ঘটনাটা শুরু হয় ১৬ জুলাই। একটি জনপ্রিয় পেজ ‘বলি মশালা’ কিয়ারা ও করিনার পুরনো ছবি শেয়ার করে লেখে—“কিয়ারা আডবাণী চেয়েছিলেন, তাঁর মেয়ের মধ্যে করিনা কাপুরের গুণাবলি থাকুক। সদ্যই তিনি ও সিদ্ধার্থ কন্যাসন্তানকে স্বাগত জানিয়েছেন।” পোস্টটি দেখেই কিয়ারা সাফ জানান, এই মন্তব্য আসলে ‘গুড নিউজ’ ছবির প্রচারের সময়কার, যা এখন একেবারেই প্রসঙ্গের বাইরে তুলে ধরা হচ্ছে।

অভিনেত্রীর এই প্রতিক্রিয়ায় অনলাইনে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। অনেক নেটিজেন তাঁর সরাসরি জবাব দেওয়ার সাহসকে প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “খুব ভালো লাগছে কেউ এমন ভুয়ো কনটেন্ট তৈরি করা পেজগুলিকে প্রকাশ্যে জবাব দিচ্ছেন।” অন্য একজন বলেন, “ইচ্ছে হয় সবাই যেন এভাবে কথা বলে, যাতে মানুষকে ভুল পথে চালিত করা বন্ধ হয়।” তবে সমালোচকরা মত দেন, কিয়ারা হয়তো এই প্রসঙ্গ উপেক্ষাও করতে পারতেন, কারণ মন্তব্যটা তাঁর মুখেই শোনা গিয়েছিল।

‘গুড নিউজ’ ছবির প্রচারে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি ভবিষ্যতে দু’টি সুস্থ সন্তান চান। তখনই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, করিনা কাপুরের কোন গুণ তিনি তাঁর মেয়ের মধ্যে দেখতে চান। উত্তরে কিয়ারা বলেছিলেন, “করিনার আত্মবিশ্বাস, অভিব্যক্তি, ব্যক্তিত্ব—সব গুণই আমি চাই। ও একেবারে ১০-এ ১০।”
 


```