Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

'আমি সিনেমায় আসতেই চাই না', বলিউডকে কেন পছন্দ নয় অক্ষয়-পুত্র আরভের?

অক্ষয় কুমারের ছেলে আরভ জানিয়েছেন, তিনি বলিউডে আসতে চান না। অভিনয় বা প্রযোজনা নয়, বরং ফ্যাশন ডিজাইনে ক্যারিয়ার গড়ার স্বপ্ন তাঁর।

'আমি সিনেমায় আসতেই চাই না', বলিউডকে কেন পছন্দ নয় অক্ষয়-পুত্র আরভের?

অক্ষয় কুমারের ছেলে আরভ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 September 2025 15:33

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে এক অদ্ভুত নিয়ম—বাবা-মা যদি অভিনয়ের সঙ্গে যুক্ত থাকেন, তবে তাঁদের সন্তানও সহজেই পা রাখেন সিনেমার জগতে। তবে অক্ষয় কুমারের ছেলের ক্ষেত্রে ছবিটা একেবারেই আলাদা। সম্প্রতি অভিনেতা নিজেই জানালেন, ছেলে আরভ কুমারের অভিনয়ে আগ্রহ নেই, বরং তার স্বপ্ন একেবারে অন্য পথে।

অক্ষয় নিজে বলিউডে এসেছিলেন কোনও তারকা ট্যাগ ছাড়াই। অথচ তাঁর ছেলে সহজেই ‘স্টার কিড’ তকমা পেতে পারতেন। অনেকেই ধরে নিয়েছিলেন, অন্যান্য তারকা সন্তানদের মতো তিনিও একদিন রুপোলি পর্দায় ডেবিউ করবেন। কিন্তু আরভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভিনয় তাঁর পছন্দ নয়।

এই প্রসঙ্গে শাহরুখ খানের ছেলে আরিয়ানের নাম টেনে আনা যায়। অভিনয়ে না এসে পরিচালনার মাধ্যমে নিজের জায়গা তৈরি করছেন আরিয়ান। সেই উদাহরণ দেখেই অনেকেই ভেবেছিলেন, হয়তো আরভও একই পথে হাঁটবেন। কিন্তু সম্প্রতি এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে অক্ষয় জানালেন, ছেলে অভিনয় বা পরিচালনা, কোনোটাতেই নেই।

অক্ষয়ের কথায়, “আমার ছেলে খুবই গম্ভীর স্বভাবের। আমি ওকে সবসময় বন্ধুর মতোই দেখি। এখন ওর বয়স ২৩, আর যেন চোখের পলকে বড় হয়ে গেল। মায়ের মতোই বই পড়তে ভালোবাসে ও। কোনও খারাপ অভ্যাস নেই। ও আমাকে একদিন সোজাসাপ্টা বলেছে—আমি সিনেমায় আসতে চাই না। আমি চাইছিলাম, অন্তত আমার প্রযোজনা সংস্থা সামলাক, কিন্তু তাতেও আগ্রহ নেই। বরং ফ্যাশন ডিজাইনার হতে চায়। ও এখন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে। আমিও চাই, ও যা করতে ভালবাসে, সেটাই করুক।”

সম্প্রতি ছেলের জন্মদিনেও অক্ষয় আবেগঘন পোস্ট করেছিলেন। ২৩ বছরে পা রাখা আরভকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন, “শুভ ২৩ তম আরভ! দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলে। তোমাকে ভীষণ ভালবাসি। আমার জীবনের সেরা ২৩ বছরের জন্য অনেক শুভেচ্ছা।”

অন্যদিকে, অক্ষয় নিজের কেরিয়ারেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। কিছুদিন আগেই মুক্তি পাওয়া ‘জলি এলএলবি ৩’ বিশ্বব্যাপী ১২৭ কোটি টাকা আয় করেছে। সামনে রয়েছে আরও একাধিক ছবি—‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’, সইফ আলি খানের সঙ্গে ‘হেওয়ান’, আর বহু প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’।


```