Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কান উৎসবে হাঁটতে ফ্রান্স পৌঁছলেন ঐশ্বর্যা, সঙ্গে এবারেও আরাধ্যা, মুহূর্তে ভাইরাল ভিডিও

বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন পৌঁছে গিয়েছেন ফ্রান্সের নিস শহরে। সঙ্গে রয়েছেন মেয়ে আরাধ্যা বচ্চন। 

কান উৎসবে হাঁটতে ফ্রান্স পৌঁছলেন ঐশ্বর্যা, সঙ্গে এবারেও আরাধ্যা, মুহূর্তে ভাইরাল ভিডিও

ঐশ্বর্যা রাই বচ্চন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 21 May 2025 00:49

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন পৌঁছে গিয়েছেন ফ্রান্সের নিস শহরে। সঙ্গে রয়েছেন মেয়ে আরাধ্যা বচ্চন। কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এ বছরও তাঁরা হাজির হয়েছেন লাল গালিচায়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিমানবন্দরে তাঁদের পৌঁছনোর ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, নীল কোট ও সাদা টপ পরে ঐশ্বর্যা হাঁটছেন আরাধ্যার সঙ্গে। এক ব্যক্তি তাঁদের স্বাগত জানান এবং আরাধ্যাকে একটি উপহার দেন। ঐশ্বর্যাও হাসিমুখে তাঁর সঙ্গে কথা বলেন। এ বছর মে মাসের ২১ ও ২২ তারিখে লোরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে লাল গালিচায় হাঁটবেন ঐশ্বর্যা। এই নিয়ে ২২তম বার তিনি কান উৎসবে রেড কার্পেটে হাঁটতে চলেছেন।

২০০২ সালে ‘দেবদাস’ ছবির স্ক্রিনিংয়ের সময় প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে যান ঐশ্বর্যা। সঙ্গে ছিলেন শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বনসালি। ঐশ্বর্যার হলুদ-সোনালি শাড়ি ও গয়নায় সেদিন নজর কেড়েছিলেন সকলে। এই বছর কান উৎসবে আরও একাধিক ভারতীয় তারকার উপস্থিতি রয়েছে। পরিচালক পায়েল কাপাডিয়া রয়েছেন উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক প্যানেলে।


অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল এসেছেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির রিস্টোরড সংস্করণের স্ক্রিনিংয়ে। করণ জোহর ও নীরজ ঘায়ওয়ান তাঁদের ছবি ‘হোমবাউন্ড’ নিয়ে হাজির হয়েছেন। রয়েছেন জাহ্নবি কাপুর ও ইশান খট্টরও।


```